ব্যক্তিত্ব
টাইমার মেনে চলত স্কিনারের জীবন
বিচিত্রা ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিখ্যাত মনোবিজ্ঞানী বি এফ স্কিনার। নিজের জীবন চালাতেন ঘড়ির কাঁটা ধরে ধরে। লিখতে বসলেই লেখা শুরু ও শেষ করার সময় মাপতেন টাইমারে। প্রতি ১২ ঘণ্টার কাজের হিসাব তিনি রাখতেন গ্রাফে! শুধু কাজ নয়, তার ঘুমেরও ছিল ব্যতিক্রমী রুটিন। মাঝরাতে ঘুম ভেঙে এক ঘণ্টা কাজ করতেন। তারপর আবার ঘুম!



