Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ব্যক্তিত্ব

এক পৃষ্ঠা লিখতে সপ্তাহ পার
এক পৃষ্ঠা লিখতে সপ্তাহ পার
গুস্তাভ ফ্লবেয়ার। অত্যন্ত প্রভাবশালী ফরাসি সাহিত্যিক। নিখুঁত কাজের পক্ষপাতী এই ঔপন্যাসিক সপ্তাহের পর সপ্তাহ সময় ব্যয় করতেন একটিমাত্র পৃষ্ঠা লিখতেই। ১৮৫৩ সালে বইয়ের একটি দৃশ্য লিখতেই তার লেগেছিল চার মাস! ফ্লবেয়ারের কাছে তাড়াহুড়ো করে লেখা ছিল প্রায় অপরাধের মতো।
বিচিত্রা•এক ঘণ্টা আগে
একই সঙ্গে বিখ্যাত অথচ অজানা পিয়ানোবাদক
একই সঙ্গে বিখ্যাত অথচ অজানা পিয়ানোবাদক
গ্লিন গোল্ড। কানাডার বিখ্যাত অথচ অজানা পিয়ানোবাদক। অসাধারণ মেধা এবং কিছুটা ভিন্ন অভ্যাসের জন্য তাকে ঘিরে গড়ে উঠেছে ‘ব্যক্তিত্বকেন্দ্রিক ভাবমূর্তি।’ গোল্ড পিয়ানো বাজানোয় এতটাই পারদর্শী ছিলেন, কখনোই করতেন না অনুশীলন। স্মৃতিশক্তি ভালো হওয়ায় সব সুর আগে থেকেই মাথায় বাজত তার!
বিচিত্রা•৬ দিন আগে
বাগানে বসে লিখতেন ভার্জিনিয়া উলফ
বাগানে বসে লিখতেন ভার্জিনিয়া উলফ
ইংরেজ লেখক ভার্জিনিয়া উলফ। লিখেছেন ‘মিসেস ড্যালাওয়ে’-এর মতো বিখ্যাত উপন্যাস। মজার বিষয়, তার লেখার জগৎ ছিল একটু আলাদা। বাড়ির ভেতরের ব্যস্ততার বদলে তিনি সাহিত্য রচনার জন্য বেছে নিয়েছিলেন বাগানের একটি ছোট শেড। নীরব, নির্জন সেই ঘরেই নাকি সবচেয়ে ভালোভাবে মনোযোগ দিতে পারতেন ভার্জিনিয়া।
বিচিত্রা•৮ দিন আগে
জুয়ায় মজেছিলেন প্রেসিডেন্ট
জুয়ায় মজেছিলেন প্রেসিডেন্ট
অ্যান্ড্রু জ্যাকসন। যুক্তরাষ্ট্রের সপ্তম এই প্রেসিডেন্টের ছিল ব্যাপক জুয়ার নেশা! পাশা, তাস থেকে শুরু করে মোরগের লড়াই, কোনো বাজিই তার কাছে ছোট ছিল না। কিশোর বয়সেই দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের চার্লস্টন শহরে গিয়ে দাদার রেখে যাওয়া উত্তরাধিকার জুয়ায় উড়িয়ে দেন অ্যান্ড্রু। তবে তার আসল দুর্বলতা ছিল ঘোড়দৌড়।
বিচিত্রা•১৩ দিন আগে
সুটকেসে জীবন মাথায় গণিত!
সুটকেসে জীবন মাথায় গণিত!
পল এরদোশ, হাঙ্গেরীয় গণিতবিদ। তার ছিল না কোনো স্থায়ী ঠিকানা। শুধু ছিল একটি সুটকেস আর হাজার হাজার অমীমাংসিত গাণিতিক সমস্যা। নিজের বাড়ি-গাড়ি না থাকায় প্রায়ই সুটকেস নিয়ে বন্ধুদের বাসায় হাজির হতেন পল। জীবনে তিনি লিখেছেন ১ হাজার ৫০০-এর বেশি গবেষণাপত্র। কাজ করেছেন ৫০০-এর বেশি গণিতবিদের সঙ্গে!
বিচিত্রা•১৪ দিন আগে
ফরাসি রানীর গোপন গ্রাম
ফরাসি রানীর গোপন গ্রাম
মারি অ্যান্টোনেট। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সর্বশেষ রানী। তার কাছে রাজকীয় জীবনের তেমন কোনো অর্থ ছিল না। পছন্দ করতেন প্রকৃতির মধ্যে জীবনযাপন করতে। ভার্সাই প্রাসাদের পাশে ছিল তার নিজের ছোট্ট গ্রাম। নাম ‘দ্য কুইন্স হ্যামলেট’। সেখানে তিনি পশু দেখতেন, বাগান করতেন এবং রাজকীয় দায়িত্ব ভুলে যেতেন। বর্তমানে গ্রামটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
বিচিত্রা•২৪ দিন আগে
দফায় দফায় ঘুমাতেন দা ভিঞ্চি
দফায় দফায় ঘুমাতেন দা ভিঞ্চি
লিওনার্দো দা ভিঞ্চি। ছবি আঁকা থেকে শুরু করে ভাস্কর্য, প্রকৌশল, স্থাপত্য, কী করেননি জীবনে! নানা বিষয়ে কৌতূহলী এই ইতালীয় বাদ দিয়েছিলেন শুধু দীর্ঘ সময়ের ঘুমকে। তার কাছে ঘুম ছিল সময় অপচয়ের উৎস। তাই ২৪ ঘণ্টায় একটানা ঘুমানোর পরিবর্তে নিতেন কয়েক দফা ছোট ছোট ঘুম। কাজের সময় বাড়াতে ঘুমকেও টুকরো টুকরো করে ফেলেছিলেন দা ভিঞ্চি।
বিচিত্রা•এক মাস আগে
শিল্পীর অভাবনীয় আবিষ্কার
শিল্পীর অভাবনীয় আবিষ্কার
মর্স কোডের স্রষ্টা যুক্তরাষ্ট্রের স্যামুয়েল মর্স। ছিলেন সফল এক প্রতিকৃতি-শিল্পী। তার গল্পটা শুরু হয় প্রযুক্তি দিয়ে নয়; বরং এই ছবি আঁকা দিয়েই। স্ত্রীর মৃত্যুসংবাদ দেরিতে পাওয়ার গভীর বেদনা তাকে ভাবায়, দূরত্ব কেন খবরের পথে বাধা হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে নেমেই আবিষ্কার করেন টেলিগ্রাফ। বিস্ময়করভাবে, মর্স ছিলেন ন্যাশনাল একাডেমি অব ডিজাইনেরও সহপ্রতিষ্ঠাতা।
বিচিত্রা•এক মাস আগে
এক নাক তিন ধাতু!
এক নাক তিন ধাতু!
ড্যানিশ জ্যোতির্বিদ টাইকো ব্রাহে। ছিলেন তার সময়ের সবচেয়ে নিখুঁত মহাকাশ পর্যবেক্ষক। এক অন্ধকার রাতে বিশ্বের সেরা গণিতবিদ কে, তা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অংশ নেন তলোয়ার দ্বন্দ্বে। ব্রাহের বিপক্ষে ছিলেন ম্যান্ডারুপ পার্সবার্গ। এই লড়াইয়ে কেটে যায় ব্রাহের নাকের একাংশ। বিকল্প হিসেবে তিনি অনুষ্ঠান বুঝে ব্যবহার করতেন স্বর্ণ, রূপা ও পিতলের কৃত্রিম নাক!
বিচিত্রা•এক মাস আগে
সুরকারের রুটিনে রহস্য
সুরকারের রুটিনে রহস্য
ফরাসি সুরকার এরিক স্যাটি দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ছিলেন একেবারেই ভিন্ন।  তিনি সংগীতজগতে এমন সব অনন্য অবদানের জন্য পরিচিত, যা ইম্প্রেশনিজম ও অ্যাভান্ট-গার্ড, উভয় ধারারই মেলবন্ধন ঘটিয়েছিল। তার সময়সূচি ছিল একদম বেমানান। সকাল ৭টা ১৮ মিনিটে ঘুম থেকে ওঠা, দুপুর ১২টা ১১ মিনিটে খাওয়া, সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রাতের খাবার এবং রাত ১০টা ৩৭ মিনিটে ঘুম! শুধু তা-ই নয়, তিন বেলায়ই খেতেন সাদা খাবার— ডিম, চিনি, গুঁড়া হাড়, লবণ, নারকেল ও ভাত। স্যাটির অদ্ভুত সব অভ্যাসের চূড়ান্ত প্রমাণ তার ১০০ ছাতার বিচিত্র সংগ...
বিচিত্রা•এক মাস আগে
কাগজের রঙ নির্ধারণ করে সাহিত্যধারা
কাগজের রঙ নির্ধারণ করে সাহিত্যধারা
ফ্রান্সের সাহিত্যিক আলেক্সান্দ্র দ্যুমো। প্রথমে নাট্যকার এবং পরে ঐতিহাসিক ঔপন্যাসিক হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন। রচনা করেছেন ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’র মতো বিখ্যাত উপন্যাস। একসঙ্গে লিখতেন সাহিত্যের নানা ধরনের লেখা। তাই কখন কী লিখছেন তা সহজে বোঝার জন্য বের করেছিলেন এক বিচিত্র উপায়, কাগজে রঙের সংকেত। নীল পাতায় লিখতেন কল্পকাহিনি, হলুদে কবিতা আর গোলাপিতে নন-ফিকশন।
বিচিত্রা•২ মাস আগে
রুটিনে বাঁধা জীবন
রুটিনে বাঁধা জীবন
জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। ঘড়ির কাঁটা মেপে চলত তার জীবন। প্রতিদিন একই সময়ে লেখা, খাওয়া আর একা হাঁটতে বের হওয়া। এটিই ছিল তার রুটিন। কান্ট সময় মিলিয়ে কাজ করায় এতটাই নিখুঁত ছিলেন যে, প্রতিবেশীরা তাকে হাঁটতে বের হতে দেখে নিজেদের ঘড়ি মিলিয়ে নিতেন!
বিচিত্রা•২ মাস আগে