ব্যক্তিত্ব
সুরকারের রুটিনে রহস্য
বিচিত্রা ডেস্ক

ফরাসি সুরকার এরিক স্যাটি
ফরাসি সুরকার এরিক স্যাটি দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ছিলেন একেবারেই ভিন্ন। তিনি সংগীতজগতে এমন সব অনন্য অবদানের জন্য পরিচিত, যা ইম্প্রেশনিজম ও অ্যাভান্ট-গার্ড, উভয় ধারারই মেলবন্ধন ঘটিয়েছিল। তার সময়সূচি ছিল একদম বেমানান। সকাল ৭টা ১৮ মিনিটে ঘুম থেকে ওঠা, দুপুর ১২টা ১১ মিনিটে খাওয়া, সন্ধ্যা ৭টা ১৬ মিনিটে রাতের খাবার এবং রাত ১০টা ৩৭ মিনিটে ঘুম! শুধু তা-ই নয়, তিন বেলায়ই খেতেন সাদা খাবার— ডিম, চিনি, গুঁড়া হাড়, লবণ, নারকেল ও ভাত। স্যাটির অদ্ভুত সব অভ্যাসের চূড়ান্ত প্রমাণ তার ১০০ ছাতার বিচিত্র সংগ্রহ।






