ব্যক্তিত্ব
দুঃখী দার্শনিকের বাঁশির সুর
বিচিত্রা ডেস্ক

আর্থুর শোপেনহাওয়ার। জার্মান দার্শনিক ও লেখক। জীবনকে তিনি ভাবতেন দুঃখের মহাসাগর হিসেবে। অথচ তার সবচেয়ে প্রিয় কাজ ছিল বাঁশি বাজানো! প্রতিদিন রাতের খাবারের পর তিনি বসতেন হাতে বাঁশি নিয়ে। দুনিয়া যতই দুঃখে ভরা হোক, শোপেনহাওয়ারের কাছে বাঁশিই ছিল সুখের ছোট্ট একটি দরজা!



