ব্যক্তিত্ব
কবির প্রিয় পোষা লবস্টার
বিচিত্রা ডেস্ক

ফরাসি লেখক ও কবি জেরার দ্য নার্ভাল। তার ছিল প্রিয় এক অদ্ভুত সঙ্গী, থিবো নামের এক লবস্টার! কথিত আছে, ফুটন্ত হাঁড়ি থেকে তাকে বাঁচিয়ে প্যারিসে নিয়ে আসেন নার্ভাল। নীল ফিতায় বেঁধে থিবোকে হাঁটাতেন প্যালে-রয়্যালের বাগানে! বিড়াল-কুকুর নয়, লবস্টারই ছিল তার সঙ্গী; সমুদ্রের রহস্য জানা এই শান্ত প্রাণীটিকেই ভীষণ ভালোবাসতেন নার্ভাল।



