কফির নেশায় আসে লেখা
বিচিত্রা ডেস্ক

সংগৃহীত ছবি
ফরাসি লেখক অনরে দ্য বালজাক। তার ছিল এক অবাক করা অভ্যাস। দিনে প্রায় ৫০ কাপ কফি পান করতেন।
সাধারণ দৈনন্দিন পাতলা কফি নয়, একদম কড়া করে বানানো কফি। কখনো সেই কফিতে মেশাতেন চকলেট।
আবার কখনো ডিমের সাদা অংশ। তার বিশ্বাস ছিল, কফি পান না করলে ভাবনাও আসে না, লেখাও এগোয় না।




