Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আগামীর সময়
রাস্তাঘাট পরিষ্কার করা নাসিরের নেশা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিচিত্রা

২০ ফুট ওপরে উঠল ত্রিনিদাদ

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৪৮
২০ ফুট ওপরে উঠল ত্রিনিদাদ

গ্রাফিকস: আগামীর সময়

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে ভূপৃষ্ঠ থেকে ২০ ফুট ওপরে উঠে গেছে প্রতিবেশী ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর দক্ষিণ-পশ্চিম উপকূলের একাংশ। দ্বীপরাষ্ট্রের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে বলেও দেশটির সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসকে জানিয়েছেন উপকূলের বাসিন্দারা। বিরল এ ভূপ্রকৃতির পরিবর্তনে বিপর্যস্ত ভূমির ধ্বংসাবশেষে মারা গেছে শত শত সামুদ্রিক প্রাণী। আটকাও পড়েছে হাজার হাজার। এক্সপ্রেস তাদের প্রতিনিধিদের বরাত দিয়ে বলছে, দ্বীপের কিছু অংশ মাটির  

কয়েক ফুট ওপরের দিকে উঠে এসেছে। ওই এলাকায় শত শত মৃত মাছ, কাঁকড়া, ঝিনুক এমনকি স্টিংরে মাছ (শাপলাপাতা বা হাউশ মাছ) ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। সমুদ্রসৈকতের কিছু অংশে তৈরি হয়েছে ছোট ছোট জলাশয়ও।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে প্রথম এ পরিবর্তন চোখে পড়ে বলে এক্সপ্রেসকে জানিয়েছেন উপকূলীয় অঞ্চলটির বাসিন্দা কামাল বাইকেরান। তিনি বললেন, ‘ভূমিকম্পের রাতেই এটি জেগে উঠেছিল। আমি যখন সেই ভূখণ্ডের দিকে তাকালাম, তখন সেখানে একঝাঁক মাছ দেখতে পেলাম। চোখের পলকে সবকিছু ওপরে উঠে এলো। যদি প্রক্রিয়াটি ধীরগতির হতো, তবে মাছগুলো নিশ্চয়ই পালিয়ে যেত।’

ত্রিনিদাদের এ এলাকার নিচেই রয়েছে ক্যারিবিয়ান প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেট নামে দুটি টেকটনিক প্লেট। ভেনেজুয়েলায় ভূমিকম্প আঘাত হানায় প্লেটগুলোতেও আসে পরিবর্তন। তাল হারিয়ে কিছুক্ষণের জন্য নড়েচড়ে বসে ভূমি। আকস্মিক এ গতিতে সেখানকার ভূপৃষ্ঠ সরে যাওয়ার কারণে ওপরে উঠে আসে উপকূল।  ভূতাত্ত্বিক জেভিয়ার মুনান জানালেন, কোনো ‘স্লাম্প’ বা ভূমিধসের প্রক্রিয়া ফের সক্রিয় হয়ে ওঠার কারণেই সম্ভবত এ ঘটনাটি ঘটেছে। তিনি আরও বললেন, ‘ভূমিধসের সময় পাহাড়ের ঢাল বেয়ে যেমন নিচে নেমে আসে পাথরের বিশাল বড় বড় চাঁই; ভূমিকম্পে ঠিক সেভাবেই নিচে নেমে গেছে সমুদ্রও।’

মাত্র কয়েক সেকেন্ডেই এ ঘটনা ঘটেছে বলেও জানালেন তিনি। তার মতে, এত দ্রুত হয়েছে যে, সরে যাওয়ার সময়ও পায়নি সামুদ্রিক প্রাণীগুলো।

তবে ক্যারিবিয়ান এ দ্বীপে এবারই প্রথম ঘটেনি এ ঘটনা। এর আগে ২০১৮ সালে ত্রিনিদাদে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পরও ওপরে উঠে যায় উপকূল। মুনান জানিয়েছেন, ত্রিনিদাদে যখন মৃদু কম্পন অনুভূত হয় কিংবা ভেনেজুয়েলার কোনো ভূকম্পনজনিত প্রভাব ফল্ট লাইনস ধরে ছড়িয়ে পড়ে, তখন এখানকার অপেক্ষাকৃত দুর্বল অঞ্চলগুলোতেও নড়াচড়া বা ভূ-চ্যুতি ঘটে।

গত বুধবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়টি ছিল ৭ দশমিক ৫ মাত্রার। এ ভূকম্পে প্রাণ হারিয়েছে প্রায় দুই হাজার মানুষ। নিখোঁজ অর্ধ লাখ।

 

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০২ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    advertisement
    advertisement
    কেইনের কাছে এটাই তো চাই!

    কেইনের কাছে এটাই তো চাই!

    ০২ জুলাই ২০২৬, ০০:৪২

    ব্রাজিল-জাপান ম্যাচের দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

    ব্রাজিল-জাপান ম্যাচের দ্বন্দ্বে বিএনপি নেতা খুন

    ০২ জুলাই ২০২৬, ০০:৪৬

    দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হরমুজ প্রণালি ইস্যুই প্রধান

    দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় হরমুজ প্রণালি ইস্যুই প্রধান

    ০২ জুলাই ২০২৬, ০০:৩৬

    তুমি আমার এমনই একজন

    তুমি আমার এমনই একজন

    ০২ জুলাই ২০২৬, ০০:৫৩

    ফ্রান্স ফুটবল যেন ফরাসি সুগন্ধি

    ফ্রান্স ফুটবল যেন ফরাসি সুগন্ধি

    ০২ জুলাই ২০২৬, ০১:০৮

    রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম

    রোমাঞ্চকর ম্যাচে সেনেগালকে হারাল বেলজিয়াম

    ০২ জুলাই ২০২৬, ০২:১৮

    মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

    মাত্র ৬০ সেকেন্ডেই ধূলিসাৎ ১১ হাজার কোটি ডলারের সম্পদ

    ০২ জুলাই ২০২৬, ০১:৪৬

    সত্যিই কি শাকিব মেগাস্টার

    সত্যিই কি শাকিব মেগাস্টার

    ০২ জুলাই ২০২৬, ০১:৪০

    মহাবিশ্ব আমার ডাকে সাড়া দিয়েছে

    মহাবিশ্ব আমার ডাকে সাড়া দিয়েছে

    ০২ জুলাই ২০২৬, ০১:৪০

    খাদ্য ও আশ্রয়ের লড়াইয়ে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

    খাদ্য ও আশ্রয়ের লড়াইয়ে দিশেহারা ভেনেজুয়েলাবাসী

    ০২ জুলাই ২০২৬, ০২:১৬

    ইব্রাহিমি মসজিদে আরও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল

    ইব্রাহিমি মসজিদে আরও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল

    ০২ জুলাই ২০২৬, ০১:২৭

    ভূমিকম্পের মৃত্যুকূপে জীবনের আয়ু কতদিন?

    ভূমিকম্পের মৃত্যুকূপে জীবনের আয়ু কতদিন?

    ০২ জুলাই ২০২৬, ০২:৩৭

    রাখাইন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, আহত ৩

    রাখাইন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, আহত ৩

    ০২ জুলাই ২০২৬, ০৩:১৮

    থ্রিলারের গণ্ডি পেরোনো ‘হেডলাইন’

    থ্রিলারের গণ্ডি পেরোনো ‘হেডলাইন’

    ০২ জুলাই ২০২৬, ০১:৪০

    রাস্তাঘাট পরিষ্কার করা নাসিরের নেশা

    রাস্তাঘাট পরিষ্কার করা নাসিরের নেশা

    ০২ জুলাই ২০২৬, ০৩:২৫

    advertiseadvertise