Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বাঁধনের ওপর হামলার ভিডিও-ছবি বিশ্লেষণ করছে ইতালি পুলিশ

শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫
বাঁধনের ওপর হামলার ভিডিও-ছবি বিশ্লেষণ করছে ইতালি পুলিশ

সংগৃহীত ছবি

ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের তদন্ত শুরু করেছে ইতালি পুলিশ। ঘটনাস্থলের ভিডিও ও ছবি বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে ভেনিস পুলিশের বিশেষ তদন্ত ইউনিট।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পর মেস্ত্রে অবস্থানকালে গত ৭ সেপ্টেম্বর একদল বাংলাদেশির হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। দেশে জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকার কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকেরা তার ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠানও কয়েকজন বাংলাদেশিকে শনাক্ত করার দাবি করেছে।

এ ঘটনায় বাঁধন পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের সময় পর্যন্ত কোনো মেডিকেল রিপোর্ট বা শারীরিক আঘাতের চিকিৎসাসংক্রান্ত সনদ তদন্ত নথিতে যুক্ত হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলে অভিযোগের ক্ষেত্রে শারীরিক আঘাতের মাত্রা ও সংশ্লিষ্ট প্রমাণ নির্ধারণে মেডিকেল নথির অনুপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এর অর্থ এই নয় যে অভিযোগের তদন্ত বন্ধ থাকবে।

আরও পড়ুন

বাংলাদেশ-ইতালি সরকারের সমর্থনে কৃতজ্ঞ বাঁধন

১০ সেপ্টেম্বর ২০২৬

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওকে গুরুত্ব দিয়ে পরীক্ষা করছেন তদন্তকারীরা। এসব ভিডিওতে ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজনের মুখ এবং ঘটনার বিভিন্ন মুহূর্ত দেখা যাচ্ছে। ভিডিও ও ছবির মাধ্যমে ব্যক্তিদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সময় কে কী ভূমিকা পালন করেছেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বাঁধনের অভিযোগ, প্রথমে তিনি যে হোটেলে অবস্থান করছিলেন সেখানে এবং পরে একটি পার্কে কয়েকজন বাংলাদেশি তার মুখোমুখি হন। এ সময় তাকে অপমান ও মারধর করা হয়। একপর্যায়ে তার মোবাইল ফোনও কিছু সময়ের জন্য কেড়ে নেওয়া হয়।

পুলিশি তদন্তে এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঘটনাস্থলে কে শুধু উপস্থিত ছিলেন, কে বাক্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন এবং কার বিরুদ্ধে হামলা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এসব বিষয় যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশের তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওর ভিত্তিতে কাউকে চূড়ান্তভাবে হামলাকারী বলা যাচ্ছে না। তদন্তকারীদের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার পরই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আজমেরী হক বাঁধনআজমেরী হক বাঁধনের ওপর হামলাভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত