Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মার্কিন শুল্ক ফেরতের দাবিতে মামলা দায়ের ফেডএক্সের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৬
মার্কিন শুল্ক ফেরতের দাবিতে মামলা দায়ের ফেডএক্সের

সংগৃহীত ছবি

মার্কিন সুপ্রিম কোর্ট গত সপ্তাহে অবৈধ বলে রায় দেওয়ার পর বহুজাতিক কুরিয়ার কোম্পানি ফেডএক্স সোমবার যুক্তরাষ্ট্রের শুল্ক ফেরতের দাবিতে মামলা দায়ের করেছে।

যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে দায়ের করা এ মামলায় ফেডএক্স দাবি করেছে, শুল্ক আদায়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন যেন তাদের অর্থ ফেরত দেয়। ধারণা করা হচ্ছে, ফেরতের দাবিতে আরো বহু প্রতিষ্ঠান মামলা করবে।

ফেডএক্স কত অর্থ দাবি করছে তা উল্লেখ করেনি। বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের এক বছর আগে আরোপিত যে জরুরি শুল্ক বাতিল করেছে তা থেকে যুক্তরাষ্ট্র সরকার প্রায় ১৭৫ বিলিয়ন ডলার রাজস্ব আদায় করেছিল।

কাটো ইনস্টিটিউটের অর্থনীতিবিদ স্কট লিনসিকোম বলেন, ‘তাদের এমন পদক্ষেপ নেওয়া সম্পূর্ণ প্রত্যাশিত ছিল, কারণ এখানে তাদের জন্য সম্ভবত কোটি কোটি ডলার ঝুঁকিতে রয়েছে।’

গত বছর বাণিজ্য আদালতে জমা দেওয়া এক আবেদনে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা বলেছিলেন, শুল্ক অবৈধ প্রমাণিত হলে সরকার ফেরত দেওয়ার আদেশ মেনে চলবে। তবে গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দেন, অর্থ ফেরত দেওয়া নিয়ে আইনি লড়াই হতে পারে।

ফেডএক্স প্রায়ই ‘ইমপোর্টার অব রেকর্ড’ হিসেবে সরকারের কাছে শুল্ক পরিশোধ করে এবং পরে সাধারণত পণ্যের গ্রাহকদের ওপর সেই খরচ আরোপ করে। সোমবার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ‘ইমপোর্টার অব রেকর্ড হিসেবে শুল্ক ফেরত চাওয়ার ক্ষেত্রে কোম্পানির অধিকার সুরক্ষায় ফেডএক্স প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’

ফেরতের দাবিতে আরও বহু বড় করপোরেশন ফেডএক্সের সঙ্গে যোগ দিতে পারে। সুপ্রিম কোর্টের রায়ের আগেই জরুরি শুল্কের বিরুদ্ধে ডজনখানেক কোম্পানি মামলা দায়ের করেছিল।

লিনসিকোম বলেন, ফেডএক্সের গ্রাহকেরা প্রত্যাশা করবে যে কোম্পানিটি যে কোনো ফেরত অর্থ তাদের কাছে হস্তান্তর করবে, এবং বড় গ্রাহকদের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার সুসংগঠিত প্রক্রিয়া থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

শুল্কযুক্তরাষ্ট্রফেডএক্স
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

    ওফেলিয়া: মঞ্চনাটক, চিত্রকলা ও চলচ্চিত্রে

    ২৩ জুলাই ২০২৬, ০২:১৪

    গৌতম ঘোষের মাস্টারক্লাস

    গৌতম ঘোষের মাস্টারক্লাস

    ২৩ জুলাই ২০২৬, ০২:৪১

    ১৩ বছরের জোবাইদের ওজন ৫

    ১৩ বছরের জোবাইদের ওজন ৫

    ২৩ জুলাই ২০২৬, ০২:৫৬

    রক্তাক্ত শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মা

    রক্তাক্ত শিশুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মা

    ২৩ জুলাই ২০২৬, ০২:৩৯

    জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরের উল্টো রথযাত্রা আগামীকাল

    জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরের উল্টো রথযাত্রা আগামীকাল

    ২৩ জুলাই ২০২৬, ০২:১৩

    advertiseadvertise