Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ধ্বংসাবশেষ থেকে উদ্ধার নারী, আঁকড়ে ছিলেন দরজার ফ্রেম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৫:২৫
ধ্বংসাবশেষ থেকে উদ্ধার নারী, আঁকড়ে ছিলেন দরজার ফ্রেম

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার গ্রাসিয়েলা মোরা। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের সন্ধানে অব্যাহত রেখেছেন অভিযান।

দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ভবন। এর পর থেকেই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় বের করে আনা হয় ওই নারীকে। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধসে পড়া ভবন থেকে উদ্ধার হওয়া গ্রাসিয়েলা মোরা বলেছেন, ভূমিকম্প শুরু হলে তিনি শক্ত করে দরজার ফ্রেম ধরে রাখেন। এতে তার একটি আঙুল ভেঙে যায়।

স্ট্রেচারে শুয়ে তিনি আরও বলেছেন, সব তলা ধসে পড়া পর্যন্ত তিনি দরজার ফ্রেম আঁকড়ে ছিলেন।

এদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৩৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো।

তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগের আঘাত মৃদু হলেও অনেক মাঝারি ও গুরুতর রোগীও রয়েছেন। অনেকের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪ হাজার ৩০০-এর বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অথবা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর ২৩৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে ভেনেজুয়েলায় এক মিনিটের কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্র ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটি জানায়, এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সূত্র : বিবিসি

ভেনেজুয়েলাভূমিকম্পউদ্ধারধ্বংসস্তূপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে