একসময় যেখানে ছিল ঘরবাড়ি, দোকানপাট, অফিস আর মানুষের ভিড়, এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ সরাতে গিয়ে প্রতিদিন সামনে আসছে যুদ্ধের আরও ভয়াবহ চিহ্ন। কোথাও চাপা পড়ে আছে মানুষের শেষ স্মৃতি, কোথাও এখনও মিলতে পারে প্রিয়জনের মরদেহ, আবার কোথাও ধ্বংসস্তূপের মধ্যেই লুকিয়ে রয়েছে বিস্ফোরিত না হওয়া বোমা। গাজায় এখন জমে থাকা ধ্বংসাবশেষের পরিমাণ প্রায় ৬ কোটি ১০ লাখ টন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, তার নিচে এখনও ৮ হাজার থেকে ১০ হাজার মরদেহ চাপা পড়ে থাকতে পারে। ২৭ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এই ভয়া...