Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলা

৬ দিন পর ভাগনেকে পেয়ে উচ্ছ্বাস, অপেক্ষা নিখোঁজ বোনের জন্য

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৫৭
৬ দিন পর ভাগনেকে পেয়ে উচ্ছ্বাস, অপেক্ষা নিখোঁজ বোনের জন্য

ছবি: বিবিসি।

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় দুই বছর বয়সী শিশু ক্লেইবার মোরানকে। এখনো নিখোঁজ শিশুটির মা-বাবা। এমন সময় এগিয়ে এসেছেন শিশুটির খালা ২৩ বছর বয়সী আন্দ্রেইনা সারমিয়েন্তো।

ভাগনের সঙ্গে পুনর্মিলনের পর উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দ্রেইনা সারমিয়েন্তো। বিবিসির সঙ্গে আলাপকালে তিনি আশা প্রকাশ করেন শিগগিরই খুঁজে পাওয়া যাবে তার বোন ও ভগ্নিপতিকে।

মঙ্গলবার ভোরে জর্ডানের উদ্ধারকারীরা ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় লা গুয়াইরা রাজ্যে ক্লেইবার মোরানকে তার বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিশুটিকে উদ্ধারের ঘটনাকে তিনি ‘আশার মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

আন্দ্রেইনা সারমিয়েন্তো বিবিসিকে বলছিলেন, ‘আমার বোনকে খুঁজে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে ফিরে আসার আগপর্যন্ত মায়ের মতো স্নেহ দিয়ে আমি ক্লেইবারের যত্ন নেব।’

রাজধানী কারাকাসের একটি হাসপাতালে ক্লেইবারের বিছানার পাশে বসে ভাগনের হাত শক্ত করে ধরেছিলেন সারমিয়েন্তো। ‘আমি ঈশ্বরের কাছে শক্তি চেয়ে প্রার্থনা করছি, কারণ ওর বয়স মাত্র দুই বছর এবং আমি তো মা নই।’

‘এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, কারণ বোন সবসময় আমাকে বলত যে ও আমার ছেলে। আর এখন মনে হচ্ছে যেন ও ক্লেইবারকে আমার হাতে তুলে দিয়ে বলছে— ও তোমার ছেলে, ও তোমার দায়িত্ব।’

লা গুয়াইরা থেকে এক বন্ধু আন্দ্রেইনাকে ফোন করে ক্লেইবারকে উদ্ধারের খবর জানালেন। খবর পেয়ে মেঝেতে লুটিয়ে পড়ে চিৎকার করে কাঁদতে থাকেন তিনি। তারপর দ্রুত যান ক্লেইবারের সঙ্গে দেখা করতে।

তিনি জানালেন, জর্ডানের দলটির প্রচেষ্টা সফল হওয়ার আগে যুক্তরাজ্যের উদ্ধারকারীরাও তার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

আন্দ্রেইনা বলছিলেন, হাসপাতালে পৌঁছানোর পর ক্লেইবার হতবাক অবস্থায় ছিল, চিৎকার করছিল। কিন্তু সে সারারাত ঘুমিয়েছিল এবং বুধবার নাগাদ ‘তার অবস্থা স্থিতিশীল হয়।

তিনি বললেন, ‘আজ সে আমাকে চুমু দিচ্ছে, আমার সাথে কথা বলছে, কোথায় ব্যথা করছে তাও বলছে।’

হাসপাতালে বসে তিনি যখন কথা বলছিলেন, তখন ক্লেইবার তার পাশে শুয়ে ছিল। স্পাইডার-ম্যান কম্বলে মোড়ানো এবং খেলনা দিয়ে ঘেরা, বিছানার চারপাশে একটি ছোট গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছিল। সে ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া অন্য শিশুদের সঙ্গে একটি ওয়ার্ডে ছিল।

‘ওর একটাও হাড় ভাঙেনি। সবকিছু খুব ভালো আছে। শুধু ওর হাতে আর পায়ে কিছু আঁচড়ের দাগ আছে, এর বেশি কিছু না’, আন্দ্রেইনা একগাল হেসে বললেন।

কিন্তু ভাগনের সঙ্গে পুনর্মিলিত হয়ে তিনি উচ্ছ্বসিত হলেও আন্দ্রেইনা বলেন, ‘আমার কষ্ট হচ্ছে, আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না।’

আন্দ্রেইনা যখন হাসপাতালে তার ভাগনের পাশে বসেছিলেন, তখন দেশ জুড়ে মরিয়া হয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছিল। ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২৯৫ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ বলে জানা গেছে।

ভেনেজুয়েলাভূমিকম্পধ্বংসস্তূপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে