Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলার ভূমিকম্প

চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৩৭
চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার

ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার ভূমিকম্পের চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে বাবা ও ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারাবালেদা শহর থেকে উদ্ধার করা হয় তাদের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭.২ ও ৭.৫ মাত্রার পরপর দুটি বড় ভূমিকম্পে কারাবালেদা এলাকার প্রায় ২০০ ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনই একটি ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের প্রায় চার দিন পর ফরাসি ও আমেরিকান উদ্ধারকারী দল তাদের সন্ধান পায়।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ উদ্ধারকারীদের প্রশংসা করে বললেন, ‘আজ কিছু মানুষকে জীবিত উদ্ধার করেছি, তাই উদ্ধার অভিযান স্থগিত করা হবে না।’ ‘আমরা আশাবাদী থাকতে চাই’, যোগ করেন তিনি।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনো জীবিত মানুষকে উদ্ধারের আশা রয়েছে। বিশেষ করে যারা ধ্বংসস্তূপের নিচে খাদ্য ও পানির নাগাল পেয়েছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুইরা অঞ্চল। এখানকার কারাবালেদা শহরে পরিচালিত হচ্ছে জরুরি উদ্ধার কার্যক্রম।

রবিবার দেশটির সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্রায় ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার তিনি জানালেন, ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে।

ভেনেজুয়েলাভূমিকম্পধ্বংসস্তূপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise