Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কলম্বিয়ার ক্ষমতায় আসছেন ট্রাম্পপন্থী এসপ্রিয়েলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৪:০৫
কলম্বিয়ার ক্ষমতায় আসছেন ট্রাম্পপন্থী এসপ্রিয়েলা

নির্বাচনের সমাবেশে ট্রাম্প সমর্থিত ডানপন্থি প্রার্থী এসপ্রিয়েলা। ছবি : সংগৃহীত

ল্যাটিন আমেরিকান দেশ কলম্বিয়ায় আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দফা বা রান অফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দেশটির দীর্ঘদিনের সশস্ত্র সংঘাতের পর এ ভোটের মাধ্যমে শান্তির পথে পরিবর্তনের আশা করা হচ্ছে। ২০১৬ সালের ঐতিহাসিক শান্তি চুক্তির পর এখন দেশটি সবচেয়ে সহিংস সময় পার করছে।

জরিপগুলোর ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত ডানপন্থি আইনজীবী ও কোটিপতি ব্যবসায়ী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা এগিয়ে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অনুপ্রাণিত এসপ্রিয়েলা প্রতিশ্রুতি দিয়েছেন, বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ‘টোটাল পিস’ পরিকল্পনা বাতিল করে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুরোদমে সামরিক অভিযান চালাবেন। তিনি প্রথম তিন মাসে ১০ শীর্ষ নেতাকে ‘আটক বা নিহত’ করার অঙ্গীকার করেছেন। তবে ৯০ দিনের মধ্যে নিরাপত্তা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা পরে বিবেচনা করার কথা জানিয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী বামপন্থী সিনেটর ইভান সেপেদা ‘টোটাল পিস’ পরিকল্পনার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, তবে প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দিচ্ছেন। তিন সপ্তাহ আগে প্রথম দফার ভোটে পিছিয়ে পড়ার পর ভোটারদের আকৃষ্ট করতে তিনি সংগ্রাম করছেন।

আরও পড়ুন

বন্ধুর বদলে এআইকে ভরসা করছে জাপানের তরুণরা

২১ জুন ২০২৬

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসপ্রিয়েলার নিজস্ব ভাবমূর্তি ও সহিংসতার দ্রুত সমাধানের প্রতিশ্রুতিতে ভোটারদের আকৃষ্ট করেছেন। এটি ল্যাটিন আমেরিকায় ডানপন্থীদের জয়ের ধারাবাহিকতার অংশ। সম্প্রতি পেরু ও চিলিতেও ট্রাম্পের অনুসারী ডানপন্থীরা জয় পেয়েছেন।

৪০ বছর বয়সী কার্তাগেনা শহরের ব্যবসায়ী মিগেল বারমুডেজ এসপ্রিয়েলাকে ‘নতুন মুখ’ হিসেবে দেখে তার পক্ষে ভোট দিতে চান বলে জানিয়েছেন।

অন্যদিকে, সান আন্দ্রেস দ্বীপের ডেন্টিস্ট কাতিয়া আউটেন সেপেদার পক্ষে ভোট দিবেন বলে জানিয়েছেন। তার মত, সেপেদা ‘সাধারণ মানুষের চাহিদা বোঝেন’।

পেত্রোর আমলে সামাজিক কর্মসূচি বাড়ানো হয়েছে এবং দারিদ্র্যের হার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ৪ কোটি ১০ লাখের বেশি ভোটারের মধ্যে নারী ভোটাররা প্রায় অর্ধেক।

বিশ্লেষকদের মতে, এসপ্রিয়েলা জয়ী হলে কলম্বিয়ার সংঘাতপূর্ণ অঞ্চলে নতুন অস্থিরতা তৈরি হতে পারে।

প্রথম দফার ভোটে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো প্রার্থী কাঙ্ক্ষিত ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রান অফের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দফার ভোটে এসপ্রিয়েল্লা মোট ভোটের ৪৩ দশমিক ৭ শতাংশ পেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর অনুসারী বামপন্থী সিনেটর ইভান সেপেদা পেয়েছিলেন ৪১% ভোট।

যদিও জনমত জরিপে সেপেদাকে ডানপন্থী প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

মধ্যপন্থী রক্ষণশীল পালোমা ভ্যালেন্সিয়া, যিনি ৭ শতাংশের কম ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন, তিনি রান অফের জন্য দে লা এসপ্রিয়েল্লাকে সমর্থন জানিয়েছেন।

সূত্র : দ্য গার্ডিয়ান

কলাম্বিয়ার নির্বাচনআবেলার্দো দে লা এসপ্রিয়েলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে