Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

মার্কিন আদালতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৮:১৫
মার্কিন আদালতে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা

রাউল কাস্ত্রো

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যা মামলা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ খবর প্রকাশ্যে আনে মার্কিন বিচার বিভাগ।  দ্বীপরাষ্ট্রটির কমিউনিস্ট সরকারের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ানোর প্রচারণায় বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করেছে এটি।

দীর্ঘদিনের শীতল যুদ্ধকালীন প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে এই অভিযোগের মধ্য দিয়ে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় সরকার পরিবর্তনের চাপ বাড়াচ্ছেন, যেখানে ১৯৫৯ সালে প্রয়াত ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পর থেকে কাস্ত্রো পরিবারের কমিউনিস্টরা রয়েছে ক্ষমতায়।

রাউল কাস্ত্রো এবং কিউবার সামরিক বাহিনীর পাঁচ যুদ্ধবিমানের পাইলটের বিরুদ্ধে আনা অভিযোগ ১৯৯৬ সালের একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। সে সময় নির্বাসিত কিউবানদের পরিচালিত দুটি বিমান ভূপাতিত করেছিল কিউবার যুদ্ধবিমান।

৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের একটি অভিযোগ, চারটি হত্যার অভিযোগ এবং দুটি বিমান ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

বিদেশি রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফৌজদারি অভিযোগ আনা বিরল ঘটনা। ট্রাম্প প্রশাসনের পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব বাড়ানোর আক্রমণাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

বুধবার কানেকটিকাটের নিউ লন্ডনে কোস্ট গার্ড একাডেমির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ‘হাভানার উপকূল থেকে পানামা খালের তীর পর্যন্ত আইনহীনতা, অপরাধ এবং বিদেশি হস্তক্ষেপের শক্তিগুলোকে উৎখাত করব আমরা।’

১৯৯৬ সালের ঘটনার নিহতদের স্মরণে মায়ামিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ উপস্থিত ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কাস্ত্রোকে গ্রেপ্তার করবে কি না, সরাসরি এ প্রশ্নের জবাব দেননি তিনি।

তবে ব্ল্যাঞ্চ বলেছেন, একদিন এসব অভিযোগের মুখোমুখি হতেই হবে কাস্ত্রোকে।

তিনি বললেন, ‘তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাই আমরা আশা করি, নিজ ইচ্ছায় বা অন্য কোনো উপায়ে এখানে হাজির হবেন তিনি।’

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এক্সে দেওয়া পোস্টে বলেছেন, বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবা নিজেদের ভূখণ্ড রক্ষার বৈধ অধিকার প্রয়োগ করেছে। তার দাবি, এই অভিযোগের উদ্দেশ্য কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তৈরি করা, যা হবে ‘ভুল সিদ্ধান্ত’।

তিনি বললেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক কৌশল, যার কোনো আইনি ভিত্তি নেই।’

রাউল কাস্ত্রোকিউবাহত্যা মামলামার্কিন আদালত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার