Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যৌন নিপীড়ন মামলায় আদালত

ট্রাম্পকে দিতেই হবে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ

দ্য টেলিগ্রাফ
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৫০
ট্রাম্পকে দিতেই হবে ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ

২০২৪ সালে মামলা চলাকালে আদালতে ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যৌন নিপীড়নের অভিযোগে সাংবাদিক ই জিন ক্যারলের করা দেওয়ানি মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (২৯ জুন) ট্রাম্পের আপিল গ্রহণ করতে অস্বীকৃতি জানান আদালত। ফলে কার্যকর থাকছে জুরিবোর্ডের দেওয়া ক্ষতিপূরণের রায়।

প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্ট তাদের সিদ্ধান্তের পেছনে কোনো কারণ ব্যাখ্যা করেননি। এ ছাড়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বিচারকের ভিন্নমতও নথিভুক্ত হয়নি।

ট্রাম্পের আইনজীবীদের দাবি, এমন কিছু ‘অত্যন্ত উস্কানিমূলক’ তথ্য গ্রহণ করেছিলেন বিচারক, যার প্রভাবেই এমন রায় দিয়েছেন জুরি। এসব তথ্যের মধ্যে আরও দুই নারীর সাক্ষ্য ছিল, যারা কয়েক দশক আগে একই ধরনের যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে। তবে শুরু থেকেই তিন নারীর সব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

ট্রাম্পের আইনি দল আরও দাবি করে, কেন্দ্রীয় সাক্ষ্য আইন লঙ্ঘন করেছেন মামলার বিচারক লুইস কাপলান। তাদের মতে, এ মামলার আইনি প্রক্রিয়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।

আদালতে জমা দেওয়া নথিতে ট্রাম্পের আইনজীবী জাস্টিন ডি. স্মিথ লিখেছেন, ‘একজন প্রেসিডেন্টের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই বহাল থাকতে দেওয়া যায় না।’ উল্লেখ্য, ইতোমধ্যে তাকে একটি আপিল আদালতের বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে আদালতকে মামলাটি পুনর্বিবেচনা না করার আহ্বান জানান ক্যারলের আইনজীবীরা। তাদের যুক্তি ছিল, অন্য ভুক্তভোগীদের সাক্ষ্য মামলার জন্য গুরুত্বপূর্ণ, কারণ অভিযোগগুলোর ধরন ছিল প্রায় একই। ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান মন্তব্য করেন, ‘এই বিষয়টি পুনরায় পর্যালোচনার মোটেও যোগ্য নয়।’

২০২৩ সালে বিচার চলাকালে সাবেক টেলিভিশন উপস্থাপক ও কলামিস্ট ই জিন ক্যারল আদালতে সাক্ষ্য দিয়ে জানান, ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি বিলাসবহুল বিপণিবিতানের ড্রেসিংরুমে তাকে যৌন নিপীড়নের শিকার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। একই মামলায় ২০২২ সালে ক্যারলকে ‘মিথ্যাবাদী’ বলায় ট্রাম্পকে মানহানির জন্যও দায়ী করেন জুরিবোর্ড।

এর পর দ্বিতীয় একটি মানহানি মামলায় ক্যারলকে আরও ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন জুরি। ওই রায়ের বিরুদ্ধেও আপিল করেছেন ট্রাম্প। তবে সেটি এখনো সুপ্রিম কোর্টে ওঠেনি।

এর আগে তার বিরুদ্ধে হওয়া একাধিক বড় রায়ে আপিলে সাফল্য পেয়েছেন ট্রাম্প। এর মধ্যে নিউইয়র্কের একটি দেওয়ানি জালিয়াতি মামলায় ৫০ কোটি ডলারের বেশি জরিমানার রায় আপিলে বাতিল হওয়া উল্লেখযোগ্য।

এছাড়া ২০২৪ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে ফৌজদারি বিচার থেকে আংশিক দায়মুক্তিও পান তিনি। তবে এবার যৌন নিপীড়ন মামলায় সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দেওয়ায় ৫০ লাখ ডলার ক্ষতিপূরণের রায় বহাল থাকল।

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রযৌন নিপীড়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোয় প্রবল বন্যা, তিনজনের মৃত্যু

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    মোবাইল ফোনের মুঠোয় বন্দি হবেন না

    ড্রাই আই প্রতিরোধে করণীয়

    ড্রাই আই প্রতিরোধে করণীয়