Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে করা যাবে চ্যাট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:০১
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে করা যাবে চ্যাট

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনছে মেটা। শিগগিরই ফোন নম্বরের পরিবর্তে নিজেদের পছন্দের একটি ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালু হলে কারও সঙ্গে চ্যাট শুরু করতে ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। মোবাইল নম্বর একটি ব্যক্তিগত তথ্য, যা মানুষের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে যুক্ত। নতুন কারও সঙ্গে যোগাযোগ বা কোনো গ্রুপে যোগ দেওয়ার সময় অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে প্রকাশ করতে হয় ফোন নম্বর। নতুন ইউজারনেম ব্যবস্থার ফলে সেই প্রয়োজন কমে যাবে অনেকটাই।

তবে হোয়াটসঅ্যাপ বলছে, এই ইউজারনেম অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো কাজ করবে না। ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার জন্য কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না। কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্যও অ্যাপ থেকে কোনো পরামর্শ দেখানো হবে না। পাশাপাশি ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত ইউজারনেমের সঙ্গে এটি মিলতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতাও থাকছে না।

নতুন এ সুবিধার আওতায় একটি নির্দিষ্ট ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা। পরে নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে শুধু সেই ইউজারনেম শেয়ার করলেই হবে। অপর ব্যক্তি সেটির মাধ্যমে শুরু করতে পারবেন চ্যাট। 

এ ফিচারটি চালু হলে নতুন চ্যাট শুরুর ক্ষেত্রে ডিফল্টভাবে ফোন নম্বরের পরিবর্তে ইউজারনেমই প্রদর্শিত হবে।

সোমবার থেকে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ হালনাগাদ করে সংরক্ষণ করতে পারবেন নিজেদের ইউজারনেম। এ জন্য অ্যাপের ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ এবং এরপর ‘ইউজারনেম’ অপশনে যেতে হবে। তবে সুবিধাটি সবার জন্য পুরোপুরি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। পুরোপুরি এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে।

এক বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ উল্লেখ করেছে, ‘অধিকাংশ মানুষের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারনেমটি এমন অনন্য হওয়া উচিত, যা কেবল তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। সঠিক নাম বাছতে সমস্যা হলে আমাদের একটি ইউজারনেম জেনারেটর রয়েছে, যা সাহায্য করবে আপনাকে।’

এ ছাড়া বিভিন্ন কনটেন্ট নির্মাতা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রতিষ্ঠান চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ব্যবহৃত বর্তমান ইউজারনেমই ব্যবহার করার সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপেও।

হোয়াটসঅ্যাপনতুন সুবিধাইউজারনেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের