Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

চীনের হাতে মার্কিন উন্নত চিপ যাওয়া ঠেকাতে ওয়াশিংটনের কড়াকড়ি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:২৩
চীনের হাতে মার্কিন উন্নত চিপ যাওয়া ঠেকাতে ওয়াশিংটনের কড়াকড়ি

সংগৃহীত ছবি

রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থার ফাঁকফোকরে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে যাতে উন্নত সেমিকন্ডাক্টর বা চিপ পৌঁছাতে না পারে, সেজন্য নতুন নির্দেশনা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, চীনের বাইরে অবস্থিত চীনা কোম্পানিগুলোর সহযোগী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও মার্কিন চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

গতকাল রবিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক নির্দেশনায় জানায়, যেসব ব্যবসা প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠান চীনে অবস্থিত, তাদের সবার ক্ষেত্রে উন্নত এআই চিপ রপ্তানির লাইসেন্স নেওয়ার নিয়মটি প্রযোজ্য হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন নীতিটি বাতিলের পর যুক্তরাষ্ট্র আগের লাইসেন্সিং শর্তগুলো কার্যকর রাখছে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য বিভাগের অধীনস্থ ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) এই নোটিশ জারি করে।

নোটিশে বিআইএস সরাসরি বলেছে, ‘উত্তর হলো হ্যাঁ, শর্তগুলো কার্যকর রয়েছে।’

বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে আনা ওই নীতিমালায় বিশ্বের সব দেশের জন্য বৈশ্বিক লাইসেন্সিং ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছিল। যাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছাড়া অন্য সব দেশে এআই চিপ রপ্তানির ওপর কঠোর সীমা নির্ধারণের কথা বলা হয়।

তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বিশ্বের সবচেয়ে মূল্যবান চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াসহ বিভিন্ন প্রযুক্তি সংস্থা। তারা দাবি করেছিল, এই নিয়ম উদ্ভাবন এবং আন্তঃদেশীয় সহযোগিতার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে।

এনভিডিয়ার একজন মুখপাত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, ‘এই নির্দেশনা মূলত এটিই পুনর্ব্যক্ত করেছে, এনভিডিয়ার বিক্রি ও যাচাইকরণ প্রক্রিয়া সঠিক ছিল। আমাদের বিদ্যমান পদ্ধতি অনুযায়ী, চীনের সদর দপ্তর রয়েছে এমন কোম্পানিতে নিয়ন্ত্রিত পণ্য পাঠাতে লাইসেন্সের প্রয়োজন রয়েছে।’

তবে এনভিডিয়ার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী এএমডি ও ইনটেল এবং এনভিডিয়ার চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা

যুক্তরাষ্ট্রচিপচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়