Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রকাশ্যে ছুরিকাঘাত, দুই নারী নিহত

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯
নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রকাশ্যে ছুরিকাঘাত, দুই নারী নিহত

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ বাহিনীর সদস্যরা। ছবি : রয়টার্স

নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে সোমবার স্থানীয় সময় বিকেলে ছুরিকাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের একজন হামলাকারী নারী। অন্যজন ৩২ বছর বয়সী আরেক নারী, যিনি হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হন।

এ ঘটনায় আহত ৬৮ বছর বয়সী এক পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

হামলাকারী ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোসও পুলিশের গুলিতে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, ঘটনাটি ঘটে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ওয়েস্ট ৪১তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায়।

সিসনেরোস একটি ব্যাগ থেকে দুটি বড় ছুরি বের করেন। প্রথমে তিনি সাবওয়ে থেকে বের হওয়া ৬৮ বছর বয়সী এক পুরুষকে পেটে ছুরিকাঘাত করেন। ওই ব্যক্তি তখন তার স্ত্রীর সঙ্গে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন।

এর প্রায় ২০ সেকেন্ড পর সেভেন্থ অ্যাভিনিউ দিয়ে এগিয়ে ৩২ বছর বয়সী এক নারীকে পেটে ছুরিকাঘাত করেন সিসনেরোস। কমিশনার টিশ এই হামলাকে ‘এলোমেলো ও বিনা উসকানির’ হামলা হিসেবে বর্ণনা করেছেন।

হামলার পর সিসনেরোস উত্তর দিকে পালিয়ে যান। তিনি টাইমস স্কোয়ারের একটি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বিষয়টি জানালে কর্মকর্তারা দ্রুত সেখানে পৌঁছান।

পুলিশ কমিশনার জেসিকা টিশ আরও জানিয়েছেন, কর্মকর্তারা প্রায় চার মিনিট ধরে সিসনেরোসকে ছুরি ফেলে দিতে বলেন। কিন্তু তিনি পুলিশের নির্দেশ মানেননি।

বরং দুই হাতে ছুরি নিয়ে তিনি পুলিশের দিকে এগিয়ে যান এবং হুমকি দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি কিছুই ফেলছি না। বরং তোমাদের দুজনকেই মেরে ফেলব।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে টেজার ব্যবহার করে। তাতেও সিসনেরোস থামেননি।

ভিডিওতে দেখা যায়, টেজার ব্যবহারের পরও তিনি ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি চালান।

গুলিতে গুরুতর আহত সিসনেরোসকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। পুলিশের শরীরে থাকা ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন ভিডিও তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে।

পরে ছুরিকাঘাতে আহত দুজনকেও বেলভিউ হাসপাতালে নেওয়া হয়। ৩২ বছর বয়সী নারী পরে হাসপাতালে মারা যান।

৬৮ বছর বয়সী পুরুষ প্রথমদিকে জীবনসংকটাপন্ন অবস্থায় ছিলেন। পরে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।

ভুক্তভোগীদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

কমিশনার টিশ জানিয়েছেন, সিসনেরোসের মানসিক স্বাস্থ্য-সংক্রান্ত পুলিশের নথি রয়েছে। ২০১৮ ও ২০১৯ সালে তাকে ঘিরে দুটি ঘটনা পুলিশের কাছে নথিভুক্ত হয়েছিল। তবে তার গ্রেপ্তারের কোনো রেকর্ড ছিল না।

ঘটনাস্থল থেকে দুটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে। হামলার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাস্থলের ভিডিও এবং পুলিশের শরীরে থাকা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন চিরতরে বদলে গেছে।

মামদানি বলেছেন, ‘আজ যা ঘটেছে, তাতে ওই পরিবারগুলোর জীবন চিরতরে বদলে গেছে।’

হামলাকারীকে থামাতে দ্রুত পদক্ষেপ নেওয়া পুলিশ সদস্যদেরও প্রশংসা করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, গুলি চালানোর আগে কর্মকর্তারা টেজারসহ কম প্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করেছিলেন। পুলিশ সদস্যদের গুলি চালানোর ঘটনাটিও নিয়ম অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

ঘটনার পর সেভেন্থ অ্যাভিনিউয়ের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি বিভাগের সদস্য সেখানে মোতায়েন করা হয়। মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়।

বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে এমন প্রাণঘাতী ছুরিকাঘাতের ঘটনায় নিউইয়র্কের জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর টাইমস স্কোয়ারে এটি দ্বিতীয় প্রাণঘাতী ছুরিকাঘাতের ঘটনা।

এখন তদন্তকারীদের সামনে মূল প্রশ্ন, কেন ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস হঠাৎ দুই অপরিচিত ব্যক্তির ওপর হামলা চালালেন। হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউইয়র্ক সিটিটাইমস স্কয়ারছুরিকাঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৯

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    advertiseadvertise