নিউ ইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে গতকাল সোমবার স্থানীয় সময় বিকালে ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের একজন হামলাকারী নারী। অন্যজন ৩২ বছর বয়সী আরেক নারী, যিনি হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হন।এ ঘটনায় আহত ৬৮ বছর বয়সী এক পুরুষ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।হামলাকারী ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোসও পুলিশের গুলিতে আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, ঘটনাটি ঘটে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ওয়েস্ট ৪১ত...