Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

টাইমস স্কয়ার এখন ‘আর্জেন্টাইমস স্কয়ার’

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৮
টাইমস স্কয়ার এখন ‘আর্জেন্টাইমস স্কয়ার’

আর মাত্র কয়েকঘণ্টা পর নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। এই মহাকাব্যিক লড়াইয়ের আগে শনিবার থেকেই যেন নিউইয়র্ক শহরটি পরিণত হয়েছে এক টুকরো আর্জেন্টিনায়। টাইমস স্কয়ারের প্রতিটি মোড় যেন পরিণত হয়েছে ‘মিনি বুয়েনস এইরেস’-এ। হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের ঢলে কার্যত অচল হয়ে পড়েছে নিউইয়র্কের ব্যস্ততম এলাকা। শনিবার দুপুরের পর থেকেই নিউইয়র্কের ব্রডওয়ে এবং সেভেনথ অ্যাভিনিউতে জড়ো হতে থাকেন আর্জেন্টিনা ভক্তরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনস্রোত এমন আকার ধারণ করে যে, তা স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণাকেও ছাপিয়ে যায়। গগনবিদারী স্লোগান, পতাকার উড়ন্ত মিছিল আর বিশ্বকাপের সেই চিরচেনা সুর—সব মিলিয়ে নিউইয়র্কের রাস্তায় এখন শুধুই আর্জেন্টিনা। দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীদের পাশাপাশি পর্যটকরাও যোগ দিয়েছেন এই আনন্দযজ্ঞে।সমর্থকদের এই বাঁধনহারা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি নিউইয়র্ক ও টেলিমান্দোর প্রতিবেদন অনুযায়ী, ম্যানহাটনের জনাকীর্ণ এলাকায় ধারণক্ষমতার চেয়ে বেশি লোকসমাগম হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যানজট নিরসন ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে টাইমস স্কয়ারের বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ উদযাপনস্থল হিসেবে সেন্ট্রাল পার্ক বা ব্রায়ান্ট পার্কের মতো বিকল্প স্থান ব্যবহারের কথা ভাবছে।আর্জেন্টিনা সমর্থকেরা টাইমস স্কয়ারের নামকরণ করেছে ‘আর্জেন্টাইমস স্কয়ার’। এই নামকরণ সম্বলিত একটি ব্যানারও টানানো হয়েছে। বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে মেসিদের নানা কীর্তি। এই বিপুল জনসমাগমে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য আর্জেন্টাইন কনস্যুলেট থেকেও নিয়মিত সতর্কবার্তা দেওয়া হচ্ছে। জরুরি নির্দেশনায় সমর্থকদের অনুরোধ করা হয়েছে, যেন জনপথ বন্ধ করে বা বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো উদযাপন করা না হয়। শহরের ব্যস্ততম পয়েন্টগুলোতে প্রবেশপথ সচল রাখার ওপরও জোর দিয়েছে কর্তৃপক্ষ।ম্যানহাটন ও কুইন্সের আর্জেন্টাইন রেস্তোরাঁগুলোতেও উপচে পড়া ভিড়। ম্যাচ দেখার জন্য অনেক আগেই বুকিং শেষ হয়ে গেছে সব বারের। প্রিয় দল মেসিবাহিনীকে সমর্থন জানাতে এবং শিরোপা জয়ের স্বপ্ন দেখতে বিশ্বজুড়েই চলছে এমন সাজ সাজ রব। তবে নিউইয়র্কের রাজপথে আর্জেন্টাইন সমর্থকদের এই অভূতপূর্ব উদ্দীপনা যেন ফাইনাল শুরুর আগেই প্রমাণ করে দিল, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি মানুষের প্রাণের স্পন্দন। এখন সবার দৃষ্টি মেটলাইফ স্টেডিয়ামের দিকে। রবিবার রাতে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা কি পারবে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করতে?

টাইমস স্কয়ারনিউ ইউয়র্কআর্জেন্টিনা২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ