Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারিয়াকে নিয়োগ ট্রাম্পের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৭:১৬
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারিয়াকে নিয়োগ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেটি জাকারিয়া— রয়টার্স

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন কেটি জাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। রক্ষণশীল ধারার এই ভাষ্যকারকে নিজের ‘একনিষ্ঠ ভক্ত’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাত্রের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

আগস্টের শেষ দিকে দ্বিতীয় সন্তানের জন্মের পর দায়িত্ব ছেড়ে দেওয়া ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হবেন জাকারিয়া।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারিয়াকে নিয়োগ দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

তিনি আরও লেখেন, ‘‘সমর্থনের ক্ষেত্রে তার রেকর্ড নিষ্কলঙ্ক। শুরু থেকেই তিনি বিশ্বস্ত ও অসাধারণ সমর্থক। একই সঙ্গে তিনি ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের একনিষ্ঠ ভক্ত ও সদস্য।’’

জাকারিয়ার এই নিয়োগ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ড নিয়ে জনমত গঠনে হোয়াইট হাউসের প্রচেষ্টার কেন্দ্রে তাকে নিয়ে আসছে। এমন একসময়ে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন, যখন ট্রাম্পের জনসমর্থন রেকর্ড পরিমাণে কমেছে এবং আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তার দল।

জাকারিয়া আগে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) মুখপাত্র হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের যোগাযোগবিষয়ক উপদেষ্টা। প্রতিষ্ঠানটি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের মালিক। এই মাধ্যমেই ট্রাম্প তার নিয়োগের ঘোষণা দেন।

আরও পড়ুন

বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

২২ সেপ্টেম্বর ২০২৬

ওয়াশিংটনে এ নিয়োগ অনেকটা বিস্ময়ের সৃষ্টি করেছে। লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল। কয়েকটি প্রতিবেদনে রক্ষণশীল টেলিভিশন ভাষ্যকার স্কট জেনিংসকে এ পদের ‘শুরুর দিকের অন্যতম পছন্দের প্রার্থী’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে সংশয়বাদীরা বলেছিলেন, অতীতে ট্রাম্পের সমালোচনা করার বিষয়টি তার নিয়োগের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া জাকারিয়া বহু বছর ধরে রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত।

তিনি পেপারডাইন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে কলেজ রিপাবলিকান সংগঠনের সভাপতি ছিলেন। জর্জ ডব্লিউ বুশের দ্বিতীয় প্রশাসনের সময় হোয়াইট হাউসের রাজনৈতিকবিষয়ক দপ্তরে এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন তিনি।



২০১১ সালে পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকেই আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন জাকারিয়া।

ডিএইচএসে যোগ দেওয়ার আগে তিনি রক্ষণশীল অলাভজনক সংস্থা ফিক্স ক্যালিফোর্নিয়ার প্রধান আইন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সংস্থাটি ‘নির্বাচনী অখণ্ডতা’ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। এর নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও কূটনীতিক রিচ গ্রেনেল।

জাকারিয়া ফক্স নিউজে নিয়মিত ভাষ্যকার হিসেবেও উপস্থিত হতেন। এ সময় তিনি প্রায়ই মার্কিন প্রেসিডেন্টের নীতির পক্ষে কথা বলতেন এবং ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করতেন।

চলচ্চিত্র প্রযোজক টাইলার জাকারিয়ার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ তিনি। তাদের চার সন্তান রয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বিদায়ী প্রেস সেক্রেটারি লেভিটেরও প্রশংসা করেন। তিনি বলেন, লেভিট দায়িত্ব পালনকালে ‘অসাধারণ কাজ’ করেছেন। সোমবার ফক্স নিউজ ঘোষণা করেছে, লেভিট চ্যানেলটিতে নিয়মিত অন-এয়ার ভাষ্যকার হিসেবে যোগ দেবেন।


ট্রাম্প লেখেন, ‘আমি আত্মবিশ্বাসী যে পরবর্তী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কেটি আমাদের দেশের জন্য ভালো ফল বয়ে আনবেন। গণমাধ্যম, মার্কিন জনগণ ও আমার প্রশাসনের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং তিনি সবার সঙ্গে চমৎকারভাবে কাজ করবেন।’


সূত্র : দ্য গার্ডিয়ান

ডোনাল্ড ট্রাম্পকেটি জাকারিয়াহোয়াইট হাউসপ্রেস সেক্রেটারি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই