Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৭:১৭
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান স্থগিত

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তীব্র দাবদাহ চলছে। এর প্রভাব পড়েছে দেশটির স্বাধীনতা দিবসের (৪ জুলাই) উদযাপনে। প্রচণ্ড গরমের কারণে বিভিন্ন স্থানের অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিসহ কয়েকটি অঙ্গরাজ্যে শোভাযাত্রা, কনসার্ট ও আতশবাজির আয়োজন বাতিল করা হয়েছে। কোথাও কোথাও অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।

ব্যাহত হওয়া বড় আয়োজনগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটনের ন্যাশনাল মলে অনুষ্ঠিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এটি ছিল অন্যতম প্রধান আকর্ষণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ৫০টি অঙ্গরাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয়েছিল এই মেলা। শুক্রবার বিকালে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছালে মেলাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তীব্র গরমে শুধু ওয়াশিংটন নয়, আরও কয়েকটি শহরেও কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। বোস্টনে দুপুরের অনুষ্ঠান বিকালে সরিয়ে নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য খোলা হয়েছে কুলিং সেন্টার। বসানো হয়েছে মিস্ট স্টেশন।

ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স’ প্যারেড বাতিল করা হয়েছে। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ ও নিউইয়র্কের ওয়াটারটাউনেও প্যারেড ও কনসার্ট বন্ধ রাখা হয়েছে।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ ডাকোটার ঐতিহাসিক মাউন্ট রাশমোর স্মৃতিসৌধ পরিদর্শন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন।

ভাষণে ট্রাম্প স্বাধীনতার স্থপতিদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি দেশবাসীকে জাতির প্রতিষ্ঠাতাদের আদর্শ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি প্রগতিশীল ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, বামপন্থী ডেমোক্র্যাটরা এমন একটি রাজনৈতিক ধারা তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বপ্ন ও আদর্শের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রস্বাধীনতা দিবসস্থগিত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!