Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ডালেস বিমানবন্দর পুনর্নির্মাণে ২২ বিলিয়ন ডলারের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ২০:১৩
ডালেস বিমানবন্দর পুনর্নির্মাণে ২২ বিলিয়ন ডলারের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অবকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে দীর্ঘদিন ধরেই আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরের উন্নত অবকাঠামোর উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন তিনি। এবার ওয়াশিংটন ডালেস বিমানবন্দর পুনর্নির্মাণে ২২ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের রাজধানী অঞ্চলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত ওয়াশিংটন ডালেস বিমানবন্দরকে নতুন করে সাজানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরটির পুনর্নির্মাণে ২২ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা শিগগির ঘোষণা করবেন তিনি।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান নির্বাহী স্কট কিরবি এবং পরিবহনমন্ত্রী শন ডাফিকে সঙ্গে নিয়ে এই পরিকল্পনা ঘোষণা দেবেন বলে ধারনা করা হচ্ছে।

পরিকল্পনায় বিমানবন্দরে চারটি নতুন কনকোর্স নির্মাণের বিষয়টি রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত মে মাসে ডালেস বিমানবন্দর আধুনিকায়নে ২২ বিলিয়ন ডলারের ফেডারেল পরিকল্পনার কথা নিশ্চিত করেছিলেন ডাফি।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস ও ইউনাইটেড এয়ারলাইনস।

ডালেস বিমানবন্দরে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে ইউনাইটেড এয়ারলাইনস। বিমানবন্দরটির মোট যাত্রী চলাচলের প্রায় ৭০ শতাংশই পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানায়, গত ২৫ ফেব্রুয়ারি বিমানবন্দরটির ভবিষ্যৎ নিয়ে একটি বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউনাইটেডের প্রধান নির্বাহী স্কট কিরবি। তখন আমেরিকান এয়ারলাইনসের সঙ্গে একীভূত হওয়ার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেছিলেন কিরবি। তবে এপ্রিলে সেই প্রচেষ্টা থেকে সরে আসার কথা জানান তিনি।

গত ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, ডালেস বিমানবন্দরের জন্য তার নতুন নকশার পরিকল্পনা রয়েছে। তার মতে, বিমানবন্দরটি ভালো নয়, বরং একটি অসাধারণ বিমানবন্দরে পরিণত করা উচিত এটিকে।

সমালোচকদের মতে, ডালেস বিমানবন্দরে আধুনিকায়ন প্রয়োজন। বিশেষ করে রানওয়েতে যাত্রী পরিবহনের ধীরগতির যানবাহন নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। পুনর্নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে সরিয়ে দেওয়ার কথা রয়েছে এসব যানবাহনের ।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ গত ডিসেম্বরে সমালোচনা করেছিল বিমানবন্দরের কনকোর্স এলাকায় জ্বালানির গন্ধ এবং প্রধান টার্মিনালে অপর্যাপ্ত সংখ্যক গেট নিয়ে।

৫০ বছরের ইজারা চুক্তির অধীনে বিমানবন্দরটি পরিচালনা করছে মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি (MWAA)। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি একটি মাস্টার ক্যাপিটাল পরিকল্পনা অনুমোদন করে ডালেস বিমানবন্দরের জন্য। এতে আগামী বছরগুলোতে কমপক্ষে ৭ বিলিয়ন ডলার ব্যয়ের কথা বলা হয়।

তবে নতুন পুনর্নির্মাণ প্রকল্পের অর্থায়ন কীভাবে হবে এবং এর ফলে যাত্রীপ্রতি ফ্লাইট খরচ কতটা বাড়বে, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) দূরে অবস্থিত ডালেস বিমানবন্দর ১৯৬২ সালে চালু হয়। ২০২৫ সালে বিমানবন্দরটি রেকর্ড ২ কোটি ৯০ লাখ যাত্রী পরিবহন করে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি।

চলতি শরতে ইউনাইটেড এয়ারলাইনসের যাত্রীদের জন্য বিমানবন্দরটিতে নতুন ৪ লাখ ৩৫ হাজার বর্গফুট আয়তনের ১৪টি গেটবিশিষ্ট একটি কনকোর্স চালু হওয়ার কথা রয়েছে।

ডালেস বিমানবন্দরের মূল টার্মিনাল ভবনের নকশা করেছিলেন ফিনল্যান্ডের স্থপতি ইয়েরো সারিনেন। আকাশের দিকে উঠে যাওয়া ঢালু ছাদের জন্য ভবনটি বিশেষভাবে পরিচিত।

যুক্তরাষ্ট্রট্রাম্পওয়াশিংটন ডালেস বিমানবন্দরহোয়াইট হাউসইউনাইটেড এয়ারলাইনস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি