Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি-নেতানিয়াহুর বৈঠক

  • বৈঠক দুটিকে ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ দাবি হোয়াইট হাউজের
  • প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে কিয়েভকে লাইসেন্সের আশ্বাস
  • ‘অন্যতম সেরা আলোচনা’ দাবি নেতানিয়াহুর
  • মধ্যপ্রাচ্যে ইরানের আকস্মিক হামলা, প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রে
  • ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি জোটের হামলা
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:০৭
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি-নেতানিয়াহুর বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি : রয়টার্স

মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাদা বৈঠক করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠক দুটিকে হোয়াইট হাউজ ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছে।

ইসরায়েলের কট্টর সমর্থক এবং ইউক্রেনকে মার্কিন সহায়তার বাড়ানোর মূল কারিগর সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে যোগ দিতে দুই নেতা ওয়াশিংটনে গিয়েছিলেন। চলতি মাসের শুরুতে তার মৃত্যু হয়।

জেলেনস্কি ও ট্রাম্পের আলোচনায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রত্যাশা গুরুত্ব পায়। অন্যদিকে, ইরান নিয়ে দুই দেশের ভিন্নমতের কারণে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েনের সময় ওয়াশিংটনে যান নেতানিয়াহু।

সফরের আগে ধারণা করা হয়েছিল, চলতি মাসের ন্যাটো সম্মেলনে ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, তা বাস্তবায়নের জন্য তিনি চাপ দেবেন।

ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে। দেশটির দাবি, রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহরগুলো রক্ষায় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যেতে পারে।

বৈঠকের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে সংক্ষিপ্ত পোস্টে লিখেছেন, ‘বৈঠকটি খুব ভালো হয়েছে!’

যদিও ইউক্রেনকে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, জেলেনস্কি বলেছেন, ট্রাম্প ইউক্রেনকে দেশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দিতে সম্মত হয়েছেন।

ফক্স নিউজকে জেলেনস্কি বলেছেন, ‘তিনি আমাদের লাইসেন্স দেওয়ার বিষয়টি গ্রহণ করেছেন।’ এরপর যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ‘আমি আশা করি, আমরা যৌথভাবে উৎপাদন করতে পারব।’

জেলেনস্কি মার্কিন আইনপ্রণেতাদের একটি দ্বিদলীয় বৈঠক করেছেন। এর আগে সিনেট বিপুল ভোটে রাশিয়ার তেল ও গ্যাসের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। জেলেনস্কি বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা ‘ইউরোপের জন্য বড় বার্তা, ইউক্রেনের জন্য বড় বার্তা এবং আমাদের জনগণের জন্য বড় সমর্থন’।

প্যাট্রিয়ট বিশ্বের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে হামলায় এসব ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে। প্যাট্রিয়ট ১ হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। একটি ব্যবস্থা একসঙ্গে আটটি লক্ষ্য অনুসরণ এবং ১০০টির বেশি লক্ষ্য শনাক্ত করতে পারে। তবে প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম আনুমানিক ৩০ লাখ থেকে ৫০ লাখ ডলার।

জেলেনস্কি ও ইউক্রেনের সেনাবাহিনী আগে জানিয়েছে, তাদের ২৫টি প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন।

ইউক্রেনে প্যাট্রিয়টের নিজস্ব উৎপাদন দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সাম্প্রতিক বিক্ষোভের পর জেলেনস্কির জনপ্রিয়তাও শক্তিশালী করতে পারে।

তবে বড় প্রশ্ন হলো, ক্রেমলিনের নজর এড়িয়ে কোথায় এসব ব্যবস্থা উৎপাদন করা সম্ভব এবং সংঘাতের ভারসাম্য বদলানোর মতো দ্রুত তা করা যাবে কি না।

জেলেনস্কি চলে যাওয়ার পর মঙ্গলবার হোয়াইট হাউজে যান নেতানিয়াহু। বৈঠকে ইরান সংঘাত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এরপর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘এটি খুব ভালো বৈঠক ছিল!’

নেতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যমকে বলেছেন, তাদের মধ্যে ‘একটি অভিন্ন লক্ষ্য নিয়ে বোঝাপড়া’ হয়েছে—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা এবং আরও কিছু লক্ষ্য অর্জন করা। তিনি এটিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ‘অন্যতম সেরা আলোচনা’ বলেও উল্লেখ করেছেন।

বৈঠকের পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর আকস্মিক হামলার চেষ্টা করেছিল। তবে সব ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে।

এদিকে, মার্কিন ও সৌদি বাহিনী পূর্ব ইরাকে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ওই গোষ্ঠীগুলো সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। এ বিষয়ে তেহরান এখনো কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে