Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ব্রাজিলের সঙ্গে ভারতকে গুলিয়ে নির্বাচন নিয়ে কী বললেন ট্রাম্প?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ২০:১৯
ব্রাজিলের সঙ্গে ভারতকে গুলিয়ে নির্বাচন নিয়ে কী বললেন ট্রাম্প?

ডোনাল্ড ট্রাম্প— রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এমন একটি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেছেন, যা আদৌ হয়নি। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে ভারতের নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলেছেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে রবিবার ট্রাম্প দাবি করেন, ‘ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ফল প্রকাশিত হয়েছে।’

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে ভোট গণনায় কয়েক সপ্তাহ সময় লাগার প্রসঙ্গ টেনে ট্রাম্প বললেন, ‘আমেরিকায় ভোটদান দুর্নীতিগ্রস্ত।’

ট্রাম্প বলেছেন, ‘আজ ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ১২ কোটি ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর একই দিনেই ফল প্রকাশিত হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রের আরও অনেক শহর ও অঙ্গরাজ্যে তুলনামূলকভাবে কমসংখ্যক ভোটের ফল প্রকাশ করতে প্রায়ই কয়েক সপ্তাহ সময় লাগে—কারচুপি করার জন্য, মানে হিসাব করার জন্য। আমেরিকায় ভোটদান দুর্নীতিগ্রস্ত।’
ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টের স্ক্রিনশটভারতের প্রসঙ্গটি সম্ভবত ব্রাজিলের সঙ্গে গুলিয়ে ফেলার ফল। ব্রাজিলে রবিবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের হিসাবে, এতে ১২ কোটি ৫২ লাখ ৭০ হাজার বৈধ ভোট পড়েছে।

ভোটগ্রহণ শেষ হওয়ার সময় বিকেল ৫টা থেকেই ফল প্রকাশ শুরু হয়। ব্যালট পাওয়া ও গণনার সঙ্গে সঙ্গে ফল হালনাগাদ করা হয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারো প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় তাদের কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ভারতে কোনো প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়া দ্রৌপদী মুর্মুই বর্তমানে ভারতের প্রেসিডেন্ট।

আরও পড়ুন

শান্তির নোবেল এবার পাবেন কে, ট্রাম্পের সম্ভাবনা কতটুকু

০৫ অক্টোবর ২০২৬

এ ছাড়া ভারতের নাগরিকেরা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন একটি নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। এই নির্বাচকমণ্ডলীতে সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা থাকেন। একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতে নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় ৯৮ কোটি।

এর আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রে নির্বাচনী সংস্কারের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করতে ভারতীয় নির্বাচন, বিশেষ করে দেশটির ভোটার শনাক্তকরণ ব্যবস্থা তুলে ধরেছেন।

আগস্টে ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া যুক্তরাষ্ট্রে কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তা জানতে চেয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘সেভ আমেরিকা অ্যাক্ট’-এর পক্ষে সমর্থন আদায়ের জন্য এসব মন্তব্য করেন। প্রস্তাবিত আইনে ভোটার হিসেবে নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা, দেশজুড়ে ভোটার শনাক্তকরণ ব্যবস্থা চালু করা এবং ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ কঠোরভাবে সীমিত করার কথা বলা হয়েছে।

১৭ আগস্ট ট্রাম্প বলেন, ‘চলতি মাসের শুরুতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের প্রশাসনকে জিজ্ঞেস করেছিলেন—বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া যুক্তরাষ্ট্রে কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে?’

তিনি আরও বলেন, ‘ভারতের সর্বশেষ নির্বাচনে ৬৪ কোটি ৬০ লাখ ভোটার ভোট দিয়েছেন! এক শতাংশেরও কম মানুষ ডাকযোগে ভোট দিয়েছেন এবং প্রত্যেক ভোটারের বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক ছিল।’

ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেছিলেন, ‘আমাদের এখনই সেভ আমেরিকা অ্যাক্ট পাস করতে হবে।’

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

ডোনাল্ড ট্রাম্পব্রাজিলনির্বাচনভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর