Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এবার হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’?

হারিসুল ইসলাম সজীব, নিউ ইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২
শেয়ার করুন:
এবার হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ, বিশ্ববাজারে তেলের অস্থিরতা ও আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালি। এবার সেই প্রাণালির নাম নিজের নামে করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রস্তাব, গুরুত্বপূর্ণ এই জলপথের নাম বদলে করা হোক ‘ট্রাম্প প্রণালি’।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, হরমুজ প্রণালির নাম কি ‘ট্রাম্প প্রণালি’ করা উচিত?’ এরপর রসিকতার সুরে তিনি বলেছেন, আমেরিকার মতো এটিও আগের যেকোনো সময়ের চেয়ে আরও ‘হট’ হবে।

ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। ট্রাম্পের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। তবে এ ধরনের দাবি প্রত্যাখ্যান করে আসছে ইরান। সংঘাতের মধ্যে প্রণালির আশপাশে সামরিক উত্তেজনা বাড়ার পাশাপাশি ব্যাহত হয়েছে স্বাভাবিক নৌ চলাচলও।

আরও পড়ুন

ইরান যুদ্ধ নভেম্বর পর্যন্ত স্থগিত করতে পথ খুঁজছেন ট্রাম্প

০২ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের প্রস্তাবকে তাই শুধু নাম পরিবর্তনের রসিকতা হিসেবে দেখার সুযোগ নেই। এর মাধ্যমে হরমুজ প্রণালির ওপর ওয়াশিংটনের সামরিক নিয়ন্ত্রণ ও কৌশলগত প্রভাবের প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এটি ট্রাম্পের ‘আমেরিকান নিয়ন্ত্রণ ও আধিপত্য’কেন্দ্রিক রাজনৈতিক বার্তার অংশ হিসেবেও দেখছেন কেউ কেউ।

ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ অবশ্য ট্রাম্পের জন্য নতুন নয়। গত ২৭ আগস্ট তিনি নির্বাহী আদেশের মাধ্যমে লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেন। তবে এ পরিবর্তন যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহার ও ফেডারেল মানচিত্রে প্রযোজ্য। কানাডা এখনো জলাশয়টির নাম লেক অন্টারিও হিসেবেই স্বীকৃতি দিচ্ছে।

এর আগে মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগও নিয়েছিলেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্পহরমুজ প্রণালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা