Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরানে হামলার পর জেডি ভ্যান্স

সহিংসতার জবাব সহিংসতায় দেওয়া হবে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:১৪
সহিংসতার জবাব সহিংসতায় দেওয়া হবে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: রয়টার্স

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি সই করেছে। আমরা সেটি সম্মান করি। সমঝোতা স্মারকটি কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা নিয়ে তাদের কোনো মতবিরোধ থাকলে, তারা ফোন (আলোচনা) করতে পারে। তবে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর আগে, হরমুজ প্রণালির একটি রুট দিয়ে চলাচলকারী একটি কার্গো জাহাজে ‘ইরানের ড্রোন হামলার’ জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় সেন্টকম। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি যে রুট ব্যবহার করছিল, তা ইরান অনুমোদন দেয়নি।

এর আগে শুক্রবার এক জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে ইরানের উপকূলীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে চলাচল করতে হবে। এমনকি ওমানের উপকূলের কাছাকাছি রুট ব্যবহার করলেও সেটি করতে হবে।

সূত্র: আলজাজিরা। 

ইরানহামলাজবাবসহিংসতাযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise