Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস জুড়ে দিলেন ট্রাম্প

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২০:৪১
ইরান চুক্তির সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডস জুড়ে দিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স

কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিসর, জর্ডান ও তুরস্কসহ কয়েকটি দেশকে একসঙ্গে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোমবার জানিয়েছেন এ কথা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এ আহ্বান তার। তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এটি।

ট্রাম্প জানান, শনিবার এসব দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নেতাদের সঙ্গেও কথা বলেছেন, যারা আগেই সই করেছে আব্রাহাম অ্যাকর্ডসে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি জোরালো অনুরোধ করছি, সব দেশ যেন অবিলম্বে সই করে আব্রাহাম অ্যাকর্ডসে। আর যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার সঙ্গে চুক্তিতে সই করে ইরান, তাহলে তাদেরও এই নজিরবিহীন বৈশ্বিক জোটের অংশ হিসেবে পাওয়া সম্মানের বিষয় হবে।’

তিনি বললেন, ‘এই অত্যন্ত জটিল ধাঁধাটি সমাধানে যুক্তরাষ্ট্র যে সব কাজ করেছে’, সেটির কথাও উল্লেখ করেছেন তিনি।

ট্রাম্প আরও বলেছেন, যুদ্ধ অবসানের চুক্তি হলে ইরানকে আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হিসেবে পেয়ে সম্মানিত বোধ করবে এসব দেশ।

ট্রাম্পের পোস্ট নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।

ট্রাম্প বলেছেন, তিনি যেসব দেশের নেতার সঙ্গে কথা বলেছেন, তাদের মধ্যে ‘এক বা দুটি দেশের’ যোগ না দেওয়ার কারণ থাকতে পারে। তবে অধিকাংশ দেশই ‘প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম’ এই সমঝোতায় যুক্ত হতে, যা আরও ‘ঐতিহাসিক’ করে তুলতে পারে ইরানের সঙ্গে চুক্তিটিকে।

তিনি আরও জানান, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। যদিও কোনো চুক্তি আসন্ন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই তার প্রথম মেয়াদে শুরু করা আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের কথা বলে আসছেন।

২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এই চুক্তিতে সই করে। এর মাধ্যমে তারা প্রায় ২৫ বছরের মধ্যে প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। পরে মরক্কো ও সুদানও একই পথে হাঁটে।

গত বছর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আঞ্চলিক প্রভাবশালী সৌদি আরবও এই চুক্তিতে যোগ দেবে বলে ট্রাম্প আশাবাদী ছিলেন। তবে এখনো এ বিষয়ে এগোনোর কোনো আগ্রহ দেখায়নি রিয়াদ।

আগেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মিসর ও জর্ডান।

ইরান যুদ্ধডোনাল্ড ট্রাম্পআব্রাহাম অ্যাকর্ডস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী