Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারীসহ ৮ আত্মীয়কে গুলি করে হত্যা

হারিসুল ইসলাম সজীব, পেনসিলভেনিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৯
যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারীসহ ৮ আত্মীয়কে গুলি করে হত্যা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে স্বজনদের ওপর গুলি চালিয়ে দুই শিশুসহ আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহতদের সাতজন হামলাকারীর আত্মীয়। অন্যজন ওই পরিবারের পরিচিত ছিলেন। পরে ৪৫ বছর বয়সী হামলাকারী নিজেও গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে এরি শহরের ইস্ট সেভেনথ স্ট্রিট ও পেরি স্ট্রিটের কাছের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

নিহতদের মধ্যে পাঁচ বছরের একটি ছেলে ও এক বছরের একটি মেয়ে রয়েছে। এ ছাড়া ২৪ বছর বয়সী আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। তার অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।

এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ জানিয়েছেন, গুলির শব্দ শনাক্তকারী ব্যবস্থা থেকে সতর্কবার্তা পাওয়ার কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, বাড়ির ভেতর থেকে গুলির শব্দ শোনার পর ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী সেখানে যান। তারা দরজায় ধাক্কা দেন এবং আশপাশের মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারী বাইরে এসে তাদের গুলি করেন। পরে আবার বাড়ির ভেতরে চলে যান।

আরও পড়ুন

পেনসিলভেনিয়ায় ২৭ বাংলাদেশি গ্র্যাজুয়েটকে বিএসিএফের সম্মাননা

১৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে ওই দুই নারীর মরদেহ পায়। পরে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিচতলায় পাঁচ বছরের ছেলে ও এক বছরের মেয়েটির মরদেহ পাওয়া যায়। দোতলার সিঁড়ির কাছে পাওয়া যায় ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী, ৪৪ বছর বয়সী এক নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই যুবকের মরদেহ।

দোতলায় হামলাকারীর মরদেহও পাওয়া যায়। পুলিশের ধারণা, তিনি নিজেই নিজের শরীরে গুলি চালিয়েছেন। ঘটনাস্থল থেকে তার নামে নিবন্ধিত একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে হামলাকারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে।

পুলিশপ্রধান লোরাহ ঘটনাটিকে তার দীর্ঘ কর্মজীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এত প্রাণহানির ব্যাপকতা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আটজন নিহত হন। পুলিশ পৌঁছানোর পর আর কোনো গুলি চালানো হয়নি। বাড়ির ভেতরে কেউ জীবিত আছেন কি না এবং হামলাকারী তখনো হুমকি কি না, তা নিশ্চিত হতে বিশেষ বাহিনী ও রোবট ব্যবহার করা হয়।

হামলার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মোবাইল ফোন পরীক্ষা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার উদ্দেশ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো ঘটনার পর এরি শহরের মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছেন। নিহতদের পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।


যুক্তরাষ্ট্রে গুলিপেনসিলভানিয়াবন্দুকধারীর হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার