Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলারের যুদ্ধ বাজেট পাস, ‘সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার’ অভিযোগ

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৩:৫৮
যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ডলারের যুদ্ধ বাজেট পাস, ‘সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার’ অভিযোগ

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে পাস হয়েছে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের বিশাল সামরিক ব্যয় বিল। ব্যয়ের পরিমাণ এবং ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি সহযোগিতা আরও বিস্তৃত করার প্রস্তাব নিয়ে ডেমোক্র্যাটদের আপত্তি থাকলেও রিপাবলিকানদের সমর্থনে অনুমোদন পেয়েছে বিলটি।

প্রতিনিধি পরিষদে বুধবার ২১৬–২১২ ভোটে বিলটি পাস হয়। দলীয় অবস্থানই মূলত বজায় ছিল। তবে ছয়জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে ভোট দেন এবং সাতজন রিপাবলিকান অবস্থান নেন এর বিপক্ষে।

হোয়াইট হাউসের সমালোচক এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধী রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি ভোটাভুটির প্রতিক্রিয়ায় সামাজিকমাধ্যমে লেখেন, ‘আজ ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) এমন একটি রূপে পাস হলো, যা দুঃখজনকভাবে আমাদের সামরিক প্রযুক্তি ও সরবরাহব্যবস্থাকে ইসরায়েলের সঙ্গে একীভূত করছে।’

তিনি আরও বললেন, ‘আশা করি সিনেটে এই সংস্করণটি পাস হবে না। কারণ, ২১৯ নম্বর ধারা আমাদের সার্বভৌমত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

২০২৭ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সামরিক বাজেট বৃদ্ধির প্রতিফলন। এতে গত বছরের ৯০০ বিলিয়ন ডলার থেকে সামরিক ব্যয় বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, তা চালিয়ে যেতে এই ব্যয় বৃদ্ধি প্রয়োজন।

তবে ২০২৭ সালের এনডিএএর আরেকটি বিতর্কিত দিক হলো, এতে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা আরও বিস্তৃত করার প্রস্তাব রাখা হয়েছে। অথচ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে সমর্থন বাড়ছে।

এখন বিলটি সিনেটে যাবে, যেখানে এর ভবিষ্যৎ অনিশ্চিত। হোয়াইট হাউস যখন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে, তখন বিপুল সামরিক ব্যয়ের এই বিলের বিরোধিতা করতে পারেন ডেমোক্র্যাট সিনেটররা। গত সপ্তাহেই সিনেটে এনডিএএ নিয়ে বিতর্ক শুরু করার প্রস্তাব আটকে দেন ডেমোক্র্যাটরা। সে সময় সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বিলটিকে ইরানের বিরুদ্ধে সরকারের যুদ্ধ চালানোর ‘অনুমতিপত্র’ বলে মন্তব্য করেন।

সাধারণত এনডিএএকে কংগ্রেসে অবশ্যই পাস হওয়া প্রয়োজন এমন একটি বিল হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার এতে ইউক্রেনের জন্য সহায়তার মতো আরও কয়েকটি বিতর্কিত বিষয় যুক্ত হয়েছে। পাশাপাশি বিলের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকার পাওয়া ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ভোটগ্রহণে নতুন বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে, যা ট্রাম্পের দাবি অনুযায়ী ব্যাপক ভোট জালিয়াতি ঠেকানোর উদ্দেশ্যে করা হয়েছে। যদিও এ ধরনের ব্যাপক জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রযুদ্ধ বাজেটমার্কিন কংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী