Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার যত ঘটনা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৩:০৫
ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার যত ঘটনা

পেনসিলভেনিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের ওপর সরাসরি গুলি চালায় এক বন্দুকধারী। ছবি : সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বারবার সম্মুখীন হয়েছেন গুপ্তহত্যা প্রচেষ্টার।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে ২০২৪ সালের জুলাই মাসে। পেনসিলভেনিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় এক বন্দুকধারী। কাছের একটি ভবনের ছাদ থেকে ছোড়া সেই গুলিতে ট্রাম্পের কান বিদ্ধ হয়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

থমাস ক্রুকস। ছবি : সংগৃহীত।ওই হামলায় নিহত হন এক দর্শক। পরবর্তীতে ২০ বছর বয়সী হামলাকারী থমাস ক্রুকসকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস এজেন্টরা।

রায়ান রুথ। ছবি : সংগৃহীত।এর কয়েক মাস পরই সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে করা হয় দ্বিতীয় দফা হামলার পরিকল্পনা।

সরকারি তথ্যানুযায়ী, রায়ান রুথ নামের এক সশস্ত্র ব্যক্তি ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ঝোপের আড়ালে রাইফেল নিয়ে ছিলেন ওৎ পেতে। তবে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর আগেই একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাকে দেখে ফেলেন। সেখান থেকে রুথকে করা হয় গ্রেপ্তার।

আরও পড়ুন

সাংবাদিকদের ডিনারে গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

২৬ এপ্রিল ২০২৬

প্রসিকিউটররা জানান, রুথ কয়েক সপ্তাহ ধরে করেছিলেন ট্রাম্পকে হত্যার নিখুঁত পরিকল্পনা। গত বছর আদালত প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

অস্টিন টাকার মার্টিন। ছবি : সংগৃহীত।এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে অস্টিন টাকার মার্টিন নামের ২১ বছর বয়সী এক যুবক শটগান নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে ঢুকে পড়লে নিহত হন নিরাপত্তারক্ষীদের গুলিতে। তবে ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প।


আরও পড়ুন

মনে হচ্ছে টার্গেট ছিলাম আমিই

২৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে হত্যাচেষ্টার সর্বশেষ ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালীন অনুষ্ঠানস্থলের বাইরে ঘটে গোলাগুলির এই ঘটনা। সে সময় নির্ধারিত আসনে বসা ছিলেন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি।


কোল টমাস অ্যালেন। ছবি : সংগৃহীত।

ঘটনার পরপরই ট্রাম্পকে দ্রুত হোটেল থেকে বের করে নিয়ে যান সিক্রেট সার্ভিস এজেন্টরা। মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, হোটেলের একটি স্ক্রিনিং এরিয়ার তল্লাশি চৌকিতে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

হোটেলের লবিতে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার নাম কোল টমাস অ্যালেন। যিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং বয়স ৩১ বছর।

সূত্র: আলজাজিরা 

ডোনাল্ড ট্রাম্পহত্যাচেষ্টাগুপ্তহত্যাযুক্তরাষ্ট্র
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise