Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ কবে শেষ হবে, জানা নেই জেডি ভ্যান্সেরও

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১
ইরান যুদ্ধ কবে শেষ হবে, জানা নেই জেডি ভ্যান্সেরও

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : রয়টার্স

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর ইরানে চলমান যুদ্ধ কবে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে পারেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি নিয়ে প্রশ্নের উত্তর তার জানা নেই।

এদিকে, সংঘাতকে ঘিরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানির দাম। একই সঙ্গে এ যুদ্ধ নিয়ে অসন্তোষ বাড়ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও।

এদিন ব্রিফিংয়ে ভ্যান্স চলমান সংঘাতের প্রভাবকে চেষ্টা করেন ছোট করে দেখানোর। এমনকি সংঘাতটিকে কী নামে অভিহিত করা হবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভ্যান্স বলেছেন, ‘আমি এটিকে যুদ্ধ বলব না। এখন কোনো সক্রিয় গোলাগুলি চলছে না।’

আরও পড়ুন

ইরানকে ঘিরে মার্কিন নতুন কৌশল, উপসাগরে দুশ্চিন্তা

০৩ সেপ্টেম্বর ২০২৬

‘কিছু এলাকায় সংঘাত আবারও তীব্র হয়েছে’, পরে অবশ্য স্বীকার করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা হয়েছে।

তবে ভ্যান্সের দাবি, বড় ধরনের সামরিক অভিযান প্রায় ছয় সপ্তাহ স্থায়ী হয়েছে। এ সময়ে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে দিয়েছে।

সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে ওঠা হরমুজ প্রণালি নিয়েও কথা বলেছেন ভ্যান্স। গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখার জন্য তিনি দায়ী করেছেন ইরানকে।

হরমুজে সংঘাত নিয়ে ভ্যান্স ইরানকে দায়ী করে বলছিলেন, ‘যখন আপনি জানতে চান, এটি কখন শেষ হবে, তখন আসলে জানতে চাইছেন, ইরানিরা কখন জাহাজে গুলি চালানো বন্ধ করবে? এর উত্তর আমি জানি না। আপনাকে ইরানিদেরই জিজ্ঞেস করতে হবে।’

যুদ্ধ শুরুর আগে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ছিল।

ওই মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম দফা হামলা চালানোর পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বব্যাপী বড় ধরনের প্রভাব পড়ে জ্বালানি বাণিজ্যে।

যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

হরমুজ পাড়ি দিচ্ছে বেশ কয়েকটি জাহাজ। ছবি : রয়টার্সতবে ভ্যান্সের দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রণালিটি দিয়ে তেল পরিবহন বাড়ানোর পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুতের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের নতুন একটি চুক্তিও বৈশ্বিক জ্বালানি খরচ কমাতে সহায়তা করবে।

ভ্যান্সের দাবি, জাহাজে ইরানের হামলা বিশ্ব জ্বালানি বাজারে যে প্রভাব ফেলছে, তা প্রতিদিনই কমছে।

এ সময় যুক্তরাষ্ট্রের মিত্রদেরও আরও বেশি সহযোগিতা না করার জন্য ভর্ৎসনা করেন ভ্যান্স। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব এবং মার্কিন সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণেই বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়নি।

ভ্যান্স বলছিলেন, ‘আমরা এখন বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে কাজ করছি, যাতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট না হয়।’

সূত্র : আলজাজিরা

যুক্তরাষ্ট্রইরানইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    advertiseadvertise