Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২
ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

ফ্রিডরিখ মেৎস ও বেনিয়ামিন নেতানিয়াহু- রয়টার্স

চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ইসরায়েলকে প্রায় ৮০ কোটি ইউরো (৯৩ কোটি ডলার) মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার। সরকারি একটি সংসদীয় প্রশ্নের জবাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জার্মান সাময়িকী ডের স্পিগেল। গত বছর বার্লিন যে পরিমাণ অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছিল, চলতি বছরের প্রথম ছয় মাসের এই অঙ্কই তার চার গুণ।

সরকার জানিয়েছে, অনুমোদিত রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ জার্মানি ও ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পের সহযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট, যার সুবিধা পাবে জার্মান সশস্ত্র বাহিনীও। অনুমোদিত রপ্তানির মোট মূল্যের দুই-তৃতীয়াংশের কিছু বেশি ইসরায়েলি নৌবাহিনীর আইএনএস ড্রাকনের সঙ্গে সংশ্লিষ্ট। প্রায় ৭০ মিটার দীর্ঘ ডলফিন টু শ্রেণির এই সাবমেরিনটি জার্মান জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান টিকেএমএস ইসরায়েলের জন্য তৈরি করেছে। কয়েক সপ্তাহ পানির নিচে থাকতে সক্ষম সাবমেরিনটি মঙ্গলবার কিয়েল বন্দর ছেড়েছে এবং এটি ইসরায়েলের পথে রয়েছে বলে জানা গেছে।

ডের স্পিগেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাকি অংশের মধ্যে এমন সরঞ্জাম রয়েছে, যেগুলোকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়নি। এর মধ্যে রয়েছে ছোট অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও ড্রোন।

এসব চুক্তির বিষয়ে বার্লিনের বিরুদ্ধে ‘সীমাহীন দ্বিমুখী নীতির’ অভিযোগ করেছে বামপন্থী দল দ্য লেফট পার্টি।

দলটির সংসদ সদস্য লিয়া রেইসনার বললেন, ‘[চ্যান্সেলর] ফ্রিডরিশ মেৎস [ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার] বেন-গভিরের অমানবিক বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি করলেও, তার ফেডারেল সরকার এমন একটি সরকার ও সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা এগিয়ে নিচ্ছে, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগ রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতায় সমর্থন এবং দক্ষিণ লেবাননের দখল অব্যাহত রাখা হচ্ছে।’

আরও পড়ুন

ব্রিটেনের পরমাণু অস্ত্রে অর্থ ঢালতে চায় জার্মানি

২৮ আগস্ট ২০২৬


বিতর্কিত ওই ইসরায়েলি মন্ত্রী গত মাসে বলেছিলেন, তিনি ওই ভূখণ্ডকে ‘তাদের’ বলে মনে করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সেখানে প্রতি রাতে ডজনখানেক ‘লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড’ চালানোর আহ্বান জানান। তার দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডটির কিছু বাসিন্দা ‘মানুষ নয়’।



জার্মানির ওয়ার উইপেনস কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী, অস্ত্র ‘শান্তি বিঘ্নিতকারী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হওয়ার ঝুঁকি থাকলে অথবা আন্তর্জাতিক আইনের অধীনে জার্মানির বাধ্যবাধকতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে অস্ত্র রপ্তানির লাইসেন্স ‘সবসময় প্রত্যাখ্যান করতে হবে’।



২০২৫ সালের আগস্টে গাজা সিটি দখলের জন্য পশ্চিম জেরুজালেমের পরিকল্পনার কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছিল বার্লিন। তবে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার পর নভেম্বরে সেই বিধিনিষেধ তুলে নেয় তারা। এরপরও গাজায় এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনো ইসরায়েল দখল করে রেখেছে।



এদিকে ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা আরও বাড়াচ্ছে জার্মানি। বুধবার জার্মান নৌবাহিনী জানিয়েছে, উত্তর আটলান্টিকে ইসরায়েলি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তারা। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫০০ কিলোমিটার পর্যন্ত। জার্মানির নিজেদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। তাদের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো টাউরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র।



দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার অভিযোগের মুখে রয়েছে। এর মধ্যেও ইসরায়েলের প্রতি জার্মানির অবিচল সমর্থনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বার্লিনের সমর্থন কমে গেছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে জুনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি আসন পেতে ব্যর্থ হয়েছে জার্মানি।



সূত্র: আরটি

ইসরায়েলজার্মানিঅস্ত্র রপ্তানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০

    advertiseadvertise