Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

ক্রিপ্টো থেকে এক বছরে ১ বিলিয়ন ডলার আয় ট্রাম্পের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪১
ক্রিপ্টো থেকে এক বছরে ১ বিলিয়ন ডলার আয় ট্রাম্পের

ছবি: রয়টার্স

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে প্রথম বছরে শুধু ক্রিপ্টোকারেন্সি থেকে ১ বিলিয়ন ডলারের (১০০ কোটি ডলার) বেশি আয় করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের বাধ্যতামূলক আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

৯২৭ পৃষ্ঠার ওই আর্থিক প্রতিবেদনে ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের তিন দিন আগে চালু করা তার ‘ট্রাম্প মিম কয়েন’ থেকে রয়্যালটি বাবদ তিনি ৬৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন। যদিও কয়েনটির মূল্য চালুর পর থেকে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এ ছাড়া, ট্রাম্প তার দুই ছেলে এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফের সন্তানদের প্রতিষ্ঠিত ক্রিপ্টোকারেন্সি কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে ৫০ কোটি ডলারের বেশি আয় করেছেন বলে উল্লেখ করেছেন আর্থিক প্রতিবেদনে।

ক্রিপ্টোকারেন্সি ছাড়াও রিয়েল এস্টেট, ট্রাম্প-থিমযুক্ত বাইবেল, ঘড়ি এবং অন্যান্য পণ্য থেকেও তিনি কয়েক মিলিয়ন ডলার আয়ের তথ্য দিয়েছেন। তবে প্রেসিডেন্ট পদ ব্যবহার করে ট্রাম্প লাভবান হচ্ছেন, তা অস্বীকার করেছে হোয়াইট হাউস।

ট্রাম্পের আর্থিক প্রতিবেদন বলছে, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সঙ্গে বিভিন্ন লেনদেন থেকেই আয়ের বড় অংশ এসেছে তার। প্রতিষ্ঠানটির নিট আয়ের ৭৫ শতাংশ ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা পান।

তবে গত বছরের আর্থিক বিবরণীতে ট্রাম্পের আয় আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের বছর তিনি ৬০ কোটি ডলারের বেশি আয়ের তথ্য দিয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রপ্রেসিডেন্টক্রিপ্টোকারেন্সি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise