Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জেলেনস্কির চিঠিকে রাশিয়ায় ‘অসন্তোষ সৃষ্টির কৌশল’ বলছে সমালোচকরা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৯:০০
জেলেনস্কির চিঠিকে রাশিয়ায় ‘অসন্তোষ সৃষ্টির কৌশল’ বলছে সমালোচকরা

রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। এতে তিনি চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য দুই নেতার বৈঠকের প্রস্তাব দেন এবং সতর্ক করেন, অন্যথায় কিয়েভ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। তবে এ চিঠিকে ‘অসৎ জনসংযোগ কৌশল’ হিসেবে আখ্যা দিয়েছেন রুশ জাতীয়তাবাদীরা।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশেও পাঠানো হয়েছে এই চিঠি।

চিঠিতে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটে অধিকাংশ রুশ নাগরিক ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা শান্তি চায়।

তিনি বৈঠকের জন্য নির্দিষ্ট তারিখ ঠিক করার প্রস্তাব দিয়ে বলেছেন, যুদ্ধ ও শান্তিসংক্রান্ত আলোচনা আয়োজনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে এমন কয়েকটি দেশের মধ্যে সুইজারল্যান্ড, তুরস্ক ও আরব বিশ্বের দেশগুলো রয়েছে।

আরও পড়ুন

পুতিনের সাক্ষাৎ চান জেলেনস্কি, খোলা চিঠিতে আবদার

০৫ জুন ২০২৬

চিঠিতে তিনি পুতিনকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ নিতে ভয় পাবেন না। এখন আপনার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’



তিনি আরও লেখেন, ‘ইউক্রেন আমাদের—আপনার এবং আমার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই যুদ্ধের অবসানের প্রস্তাব দিচ্ছে। আমি একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছি… যদি আপনি নিজে এই সিদ্ধান্তে না পৌঁছান যে, যুদ্ধ শেষ করার সময় এসেছে, তাহলে ইউক্রেন তার অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাবে।’



জেলেনস্কি ইঙ্গিত দেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে তা পুতিনের ব্যক্তিগত অবস্থানের জন্যও হুমকি হয়ে উঠতে পারে।



তিনি লেখেন, ‘রাশিয়ার ইতিহাসে এটি একটি সত্য, যা আপনি ভালো করেই জানেন: রাশিয়া যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন পরিবর্তন আসে।’

এদিকে, জেলেনস্কির লেখা খোলা চিঠিকে রুশ জাতীয়তাবাদীরা ‘অসৎ জনসংযোগ কৌশল’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, এর উদ্দেশ্য যুদ্ধ শেষ করা নয়, বরং রাশিয়ার ভেতরে অসন্তোষ উসকে দেওয়া।

১৫ লাখের বেশি অনুসারী থাকা প্রভাবশালী যুদ্ধবিষয়ক ব্লগার রাইবার বললেন, ‘বিবৃতিটির ভাষা দেখলে সেখানে প্রকৃত কূটনীতির সামান্য চিহ্নও পাওয়া যায় না।’

চিঠিটিকে ‘ব্লাফ’ বলেও উল্লেখ করেন তিনি।

রাইবার বলেছেন, ‘চিঠির বড় একটি অংশজুড়ে রয়েছে সরাসরি অপমান, “কারণহীন তোমার যুদ্ধ” ধরনের বক্তব্য, রুশ নাগরিকদের উদ্দেশে “তোমাদের শহরের ওপর ড্রোন” নিয়ে হুমকি, জ্বালানি সংকটের কথা এবং কথিত নতুন সেনা সমাবেশের দাবি।’

তিনি আরও বলেছেন, ‘সব মিলিয়ে এটি রাশিয়ার ভেতরে নতুন করে অসন্তোষ সৃষ্টি করার আরেকটি চেষ্টা ছাড়া কিছু নয়।’

অন্যদিকে, শুক্রবার ইজভেস্তিয়া সংবাদমাধ্যমকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি খোলা চিঠি সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে।

পেসকভ বলেছেন, ‘হ্যাঁ, গত রাতেই আমরা এর লিখিত সংস্করণটি (পুতিনের কাছে) হস্তান্তর করেছি। গণমাধ্যম থেকে যা এসেছে, তা প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং তিনি তা পর্যালোচনা করেছেন। প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে এ বিষয়ে।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে দেওয়া পোস্টে বলেছেন, আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেও পাঠানো হবে চিঠিটি।


ইউক্রেন যুদ্ধভলোদিমির জেলেনস্কিভ্লাদিমির পুতিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise