Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কালিনিনগ্রাদ অবরুদ্ধ হলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি রাশিয়ার

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:২৭
কালিনিনগ্রাদ অবরুদ্ধ হলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি রাশিয়ার

লিথুয়ানিয়ার এক প্রদর্শনীতে স্পেন বিমানবাহিনীর এফ-১৮ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

ন্যাটোর সামরিক জোট রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে পরমাণু অস্ত্রসহ নিজেদের পুরো অস্ত্রভান্ডার ব্যবহারের প্রস্তুতি রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নথিতে দেওয়া হয়েছে এ হুঁশিয়ারি।

ওই নথিতে বলা হয়েছে, ‘ন্যাটো কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে’ বলে রাশিয়ার কাছে তথ্য রয়েছে। রাশিয়ার দাবি, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে পরিস্থিতি আরও বড় ধরনের সংঘাতের দিকে যেতে পারে।

রাশিয়ার হুঁশিয়ারির জবাবে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক সামরিক জোট। তিনি রাশিয়াকে ‘পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বন্ধ করার’ আহ্বান জানান। তার ভাষ্য, রাশিয়ার এই নথি পরিস্থিতি সামাল দিতে কোনোভাবেই সহায়ক নয়।

রুটে আরও বলেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে রাশিয়ার জয়ের কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘পুতিন জানেন, তিনি কখনোই জিততে পারবেন না।’

আরও পড়ুন

মার্কিন প্রস্তাবে লিবিয়ার মতো সুদান বিভক্তির ঝুঁকি, অভিযোগ সেনাবাহিনীর

৩০ সেপ্টেম্বর ২০২৬

পোল্যান্ড ও লিথুয়ানিয়া, দুটি ন্যাটো সদস্য দেশের মাঝখানে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চল। এটি রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে রাশিয়ার বাল্টিক নৌবহরের ঘাঁটি রয়েছে। পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর প্রতিবেশী দেশগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি এল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশের অভিযোগের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে পোল্যান্ড। এ ছাড়া দুই সপ্তাহ আগে বাল্টিক সাগরের ওপর একটি ডেনিশ সামরিক হেলিকপ্টারের কাছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ দুটি আলোকসংকেত ছুড়েছে বলে জানিয়েছে ডেনমার্কের কর্তৃপক্ষ।

রাশিয়ান্যাটো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন