Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ব্রাজিলে ভোট না দিলে গুনতে হবে জরিমানা

মাহতাব শফি, ব্রাজিল থেকে
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩
ব্রাজিলে ভোট না দিলে গুনতে হবে জরিমানা

সংগৃহীত ছবি

লাতিন আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণী নির্বাচনে ব্রাজিলে চলছে ভোটগ্রহণ। দেশটিতে ভোট দেওয়া নিবন্ধিত ভোটারদের জন্য বাধ্যতামূলক। সাধারণ নির্বাচনে ভোট না দিলে এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুপস্থিতির উপযুক্ত কারণ না জানালে প্রতিটি নির্বাচনী ধাপের জন্য দিতে হয় জরিমানা।

ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের নিয়ম অনুযায়ী, ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে অনুপস্থিতির কারণ না জানানো নিবন্ধিত ভোটারকে প্রতিটি ধাপের জন্য ৩ দশমিক ৫১ রিয়েল জরিমানা দিতে হয়। প্রথম ও দ্বিতীয় ধাপ দুটিতেই অনুপস্থিত থাকলে দুই দফার জরিমানা পরিশোধ করতে হবে আলাদাভাবে।

এই জরিমানা পরিশোধের প্রক্রিয়াও সহজ ও ডিজিটাল। টিএসইর ‘ই-টাইটুলো’ অ্যাপের মাধ্যমে আবেদন ও জরিমানা পরিশোধ করা যায়। এ ছাড়া টিএসই বা আঞ্চলিক নির্বাচনী আদালতের ওয়েবসাইটে গিয়ে ‘গুইয়া দে রেকোলহিমেন্তো দা উনিয়াও’ তৈরি করে অর্থ পরিশোধ করা যায়। চাইলে ‘পিক্স’ বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও তাৎক্ষণিক জরিমানা দেওয়া সম্ভব।

আরও পড়ুন

ব্রাজিলে ভোটগ্রহণ, লড়াই লুলা-ফ্লাভিওর

০৫ অক্টোবর ২০২৬

ভোট না দিয়ে জরিমানাও পরিশোধ না করলে ভোটারের নিবন্ধন অনিয়মিত বা স্থগিত হয়ে যেতে পারে। এতে নতুন পাসপোর্ট ইস্যু বা পুরোনো পাসপোর্ট নবায়নে বাধা আসতে পারে। সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ বা সরকারি পদে যোগদানের ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। সরকারি প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে ঋণ নেওয়া এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বা পুনরায় ভর্তি হওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আসতে পারে।

তবে ভোট দিতে না পারার বৈধ কারণ থাকলে জরিমানা এড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে কারণ জানিয়ে আবেদন করতে হয়। ভোটের দিন নিজের নির্বাচনী এলাকার বাইরে থাকলে ‘ই-টাইটুলো’ অ্যাপের মাধ্যমে অবস্থান জানিয়ে আবেদন করা যায়। ভোটের পর নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসার সনদ বা ভ্রমণের টিকিটের মতো প্রয়োজনীয় নথি জমা দিয়ে অনলাইনে আবেদন করা যায়। সংশ্লিষ্ট নির্বাচনী কর্তৃপক্ষ তা পর্যালোচনা করে জরিমানা মওকুফ করতে পারে।

ব্রাজিলনির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ