Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইউক্রেনীয় ড্রোনে লাটভিয়ায় সরকার পতন

বিবিসি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২২:৩৮
ইউক্রেনীয় ড্রোনে লাটভিয়ায় সরকার পতন

লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা

রাশিয়াগামী ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের জেরে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এভিকা সিলিনা।

গত সপ্তাহে পূর্ব লাটভিয়ায় দুটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর তিনি প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেছিলেন। ঘটনার প্রতিক্রিয়া সামলাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দেন তিনি।

এর প্রতিবাদে স্প্রুডসের দল ‘প্রগ্রেসিভস’ সিলিনার জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে অক্টোবরে নির্ধারিত সাধারণ নির্বাচনের কয়েক মাস আগেই ভেঙে পড়ে সরকার।

সিলিনা বৃহস্পতিবার বললেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর পদে একজন যোগ্য ও শক্তিশালী প্রার্থী থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে বড় বড় কথা বলা লোকেরা সংকট তৈরি করার পথ বেছে নিয়েছে। আমি পদত্যাগ করছি, তবে হাল ছাড়ছি না।’

গত ৭ মে লাটভিয়ার আকাশসীমায় তিনটি ড্রোন প্রবেশ করার ঘটনার পর রাজনৈতিক এই সংকট তৈরি হয়। ২০২৬ সালের শুরু থেকে এটি ছিল দ্বিতীয় এমন ঘটনা।

লাটভিয়া ও ইউক্রেন—দুই দেশই স্বীকার করেছে যে ড্রোনগুলো সম্ভবত ইউক্রেনের ছিল, যেগুলো রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে পথ হারিয়ে লাটভিয়ায় ঢুকে পড়ে সেগুলো।

একটি ড্রোন মাটিতে আছড়ে পড়ে, আরেকটি রেজেকনে শহরের কাছে একটি খালি তেল সংরক্ষণাগারে আঘাত হানে। তৃতীয়টি লাটভিয়ার আকাশসীমায় ঢুকে আবার বেরিয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, সরকারি প্রতিক্রিয়া ছিল বিলম্বিত ও অপর্যাপ্ত। তাদের অভিযোগ, রেজেকনের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার মোবাইল সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হয়নি এক ঘণ্টা পরও।

ঘটনার পর সিলিনা বলেছিলেন, ‘কোথাও না কোথাও ভুল হয়েছে। এই পরিস্থিতি চলতে দিতে পারি না আমরা।’

প্রেসিডেন্ট এডগার্স রিনকেভিচস জানিয়েছেন, তিনি ১৫ মে নতুন সরকার দ্রুত গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে তিন দলীয় জোট সরকারের নেতৃত্ব দিয়ে লাটভিয়ার প্রধানমন্ত্রী হন এভিকা সিলিনা। ইউক্রেনের পক্ষে এবং রাশিয়ার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে এসেছে তার সরকার।

লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মতো অন্য দুই বাল্টিক দেশের মতোই, ক্রমবর্ধমান উদ্বেগে রয়েছে সম্ভাব্য রুশ আগ্রাসন নিয়ে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর এক বছর পর বাধ্যতামূলক সামরিক সেবা পুনরায় চালু করে এবং দ্রুত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে শুরু করে লাটভিয়া।

লাটভিয়াসরকার পতনইউক্রেনের ড্রোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ডিসেম্বরে ৩ ইস্যুতে উত্তপ্ত হবে রাজপথ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    advertiseadvertise