Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

করাচি থেকে নিখোঁজ বেলুচ কবি, পরিবারে চলছে অভিযান ও হয়রানি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৪:৫৭
করাচি থেকে নিখোঁজ বেলুচ কবি, পরিবারে চলছে অভিযান ও হয়রানি

নিখোঁজ কবি হাবিবা পিরজানের মেয়ে হিনা বেলুচের ভিডিও বার্তা থেকে সংগৃহীত ছবি

পাকিস্তানের করাচি থেকে নিখোঁজ বেলুচ কবি হাবিবা পিরজানের পরিবার অভিযোগ করেছে, তাকে তুলে নেওয়ার পর থেকে তাদের বাড়িতে বারবার অভিযান চালানো হচ্ছে এবং পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় কবির মেয়ে হিনা বেলুচ দাবি করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্যরা গত ২৫ মে রাতে তার মাকে আটক করে নিয়ে যায়। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

পরিবারের দাবি, করাচির বালদিয়া টাউনের নেভাল কলোনি এলাকার বাসা থেকে হাবিবা পিরজানকে নিয়ে যাওয়া হয়। তিনি বেলুচি ভাষার একজন পরিচিত কবি।

হিনা বেলুচ বলেন, মায়ের নিখোঁজ হওয়ার পরও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাসায় বারবার যাচ্ছেন। এ সময় মোবাইল ফোনসহ বিভিন্ন ব্যক্তিগত ডিভাইস জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভুয়া অ্যাকাউন্ট ও অজ্ঞাত পরিচয়ের কিছু গণমাধ্যমে তার মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, এর আগেও ২০২২ সালে তার মাকে জোরপূর্বক গুম করা হয়েছিল এবং কয়েকদিন পর তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে হাবিবা পিরজানকে দ্রুত আদালতে হাজির করা অথবা নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

এদিকে বেলুচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর নেতা ও মানবাধিকারকর্মী সাম্মি দীন বেলুচ বলেছেন, বেলুচ নারীদের গুমের ঘটনা দীর্ঘদিন ধরে চলমান। তার অভিযোগ, অনেক নারীকে গুমের পর জোরপূর্বক বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে, আবার অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি আরও দাবি করেন, শুরুতে কিছু রাষ্ট্রসমর্থিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হাবিবা পিরজানের আটকের ঘটনাকে ‘বড় সাফল্য’ হিসেবে প্রচার করেছিল। পরে সেই পোস্ট মুছে ফেলে বলা হয়, তিনি আত্মগোপনে রয়েছেন।

সাম্মি দীন বেলুচের অভিযোগ, বর্তমানে হাবিবা পিরজানের পরিবারকে লক্ষ্য করে অপপ্রচার ও চরিত্রহননের সংগঠিত প্রচারণা চালানো হচ্ছে।

তবে এ বিষয়ে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বেলুচিস্তান পোস্ট

বেলুচিস্তানকরাচিনিখোঁজপকিস্তানকবি হাবিবা পিরজান
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    advertiseadvertise