Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬:৪১
শেয়ার করুন:
সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী— রয়টার্স

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এক বিবৃতিতে রবিবার জানানো হয় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় সৌদি আরবের ভূখণ্ডের ভেতরেই দায়িত্ব পালন করবেন পাকিস্তানি সেনারা।

তবে কতজন সেনা পাঠানো হবে, তাদের নির্দিষ্ট দায়িত্ব কী হবে, কত দিন তারা সেখানে অবস্থান করবেন কিংবা কবে সৌদি আরবে পৌঁছাবেন—এসব বিষয়ে কিছু জানায়নি পাকিস্তানের সামরিক বাহিনী।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব এখন ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান যুদ্ধ শুরু হলে এ পরিস্থিতি তৈরি হয়। হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে আঞ্চলিক মিত্রদের সহায়তা নিচ্ছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে তুরস্ক, পাকিস্তান, মিসর ও সিরিয়া। হুতিদের এসব হামলার কয়েকটিতে প্রাণহানিও ঘটেছে।

ইয়েমেনের গৃহযুদ্ধে গত এক দশক ধরে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি আরব। এ লড়াইয়ে দেশটি দক্ষিণ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। তবে রাজধানী সানাসহ ইয়েমেনের সবচেয়ে জনবহুল এলাকাগুলো এখন হুতিদের নিয়ন্ত্রণে।


আরও পড়ুন

বৈশ্বিক ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে পাকিস্তান

১৫ অক্টোবর ২০২৬

চলতি গ্রীষ্মে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। হুতিরা সৌদি আরবেও সরাসরি প্রাণঘাতী হামলা চালিয়েছে। পাশাপাশি দেশটির জাহাজ চলাচলে অবরোধ আরোপ করেছে। এসব কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বিস্তৃতির অংশ হিসেবে দেখা হচ্ছে।


গত কয়েক মাসে বিদ্রোহীরা কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ভূখণ্ড দখল করেছে। সরকারপন্থী বাহিনীর কাছ থেকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

এর পাশাপাশি সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় দেশটির তেল রপ্তানি ব্যাহত করার সক্ষমতা আরও বেড়েছে হুতিদের। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং ইরানের দর-কষাকষির ক্ষমতাও শক্তিশালী হয়েছে।

ইসলামাবাদের পক্ষ থেকে বিরল এই ঘোষণা এসেছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের প্রতিরক্ষা ও সামরিক কর্মকর্তাদের বৈঠকের দুই দিন পর। ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে তিন দেশই ত্রিপক্ষীয় চুক্তির আওতায় সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের কোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছে দেশ তিনটি।

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। এতে ঘোষণা দেওয়া হয়, কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। দেশগুলো চুক্তিটিকে আত্মরক্ষামূলক বলে বর্ণনা করেছে এবং জানিয়েছে, এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে নয়।

ইসলামাবাদ বারবার বলেছে, প্রতিবেশী ইরানসহ কোনো দেশের বিরুদ্ধে এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করা হয়নি।


আরও পড়ুন

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ

২৫ নভেম্বর ২০২৬

সৌদি আরবে কয়েক দশক ধরে পাকিস্তানি সেনাদের দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এই চুক্তি হয়েছে। ১৯৮০-এর দশকের শুরু থেকে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে দেশটিতে অজ্ঞাতসংখ্যক পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে।

পাকিস্তানের এই ঘোষণার এক মাসের কিছু বেশি সময় আগে মিসরও জানিয়েছিল, হুতি হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় তারা সামরিক সহায়তা দেবে। তবে সে সময় বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের পবিত্র দুই মসজিদ রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘নতুন নিরাপত্তা উদ্বেগের’ মুখে সৌদি আরবের প্রতিরক্ষাসক্ষমতা বাড়াতে সেনা মোতায়েন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্মত অঙ্গীকার ও প্রতিরক্ষা সহযোগিতার প্রতিষ্ঠিত কাঠামোর আওতায় সেনারা সৌদি আরবের ভূখণ্ডের ভেতরে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে।’ এতে আরও বলা হয়, ‘নতুন নিরাপত্তা উদ্বেগের মুখে এই সেনা মোতায়েন সৌদি আরবের প্রতিরক্ষাসক্ষমতা আরও জোরদার করতে সহায়তা করবে।’

গ্রীষ্মে উত্তেজনা বৃদ্ধির পর থেকে মক্কা ও মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার জন্য হুতিদের দায়ী করে আসছে সৌদি আরব। তবে ইসলামের পবিত্র এই দুই শহরে হামলার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে হুতিরা।

এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেছিলেন, হুতি হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান ‘যেকোনো উপায়’ অবলম্বন করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের অবসানে আবার আলোচনায় ফেরাতে কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। গত জুনে দুই দেশের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতায় মধ্যস্থতা করেছিল ইসলামাবাদ।


আরও পড়ুন

ইসলামাবাদে মক্কা চুক্তির বৈঠক শুরু আজ, আলোচ্যসূচিতে কী

২৭ নভেম্বর ২০২৬

এদিকে, শনিবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের সঙ্গে জোট গড়ায় পাকিস্তান ও তুরস্কের তীব্র সমালোচনা করেছেন হুতিদের জ্যেষ্ঠ এক নেতা।

সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুতি বললেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ রিয়াদের সঙ্গে যোগ দেওয়া আঙ্কারা ও ইসলামাবাদ ইয়েমেনে সৌদি আরবের ‘আগ্রাসন, অবরোধ, হত্যাকাণ্ড ও চলমান অপরাধ’ উপেক্ষা করেছে।

তিনি বলেছেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে আগের জোট যেমন ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল, ভবিষ্যতে যেকোনো জোটের পরিণতিও একই হবে।’

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি আরবের নেতৃত্বে গঠিত জোটের কথা উল্লেখ করেছেন আল-হুতি। ইয়েমেনের গৃহযুদ্ধে হুতিদের বিরুদ্ধে লড়াই করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে আবার ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে ওই জোট গঠিত হয়েছিল।

নভেম্বরের শুরুতে হুতিরা দাবি করেছিল, ইয়েমেনে হামলায় সৌদি আরবের সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তান।

তখন হুতিদের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ওমর আল-বুখাইতি বলেছিলেন, ৬ নভেম্বর বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় পাকিস্তানের যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তিনি একে ‘অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি, যা মেনে নেওয়া বা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যায় না’ বলে মন্তব্য করেছিলেন।

সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস

পাকিস্তানসেনা মোতায়েনসৌদি আরবহুতি হামলামধ্যপ্রাচ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে