এক টুকরো রুটি। ক্ষুধার্ত বোনের সন্তানদের মুখে তুলে দিতে তা চুরি করেছিলেন জাঁ ভালজাঁ। ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর কালজয়ী উপন্যাস ‘লে মিজেরাবল’-এর সেই চরিত্র আজও মনে করিয়ে দেয়, ক্ষুধা শুধু পেটের নয়, সমাজের বিবেকেরও পরীক্ষা। প্রায় পৌনে দুই শতাব্দী পর ইউরোপের রাজপথে যেন ফিরে এসেছে জীবিকার সে প্রশ্ন। কোথাও জ্বালানি কেনার সামর্থ্য নেই, কোথাও মজুরি দিয়ে মেটে না বাড়িভাড়া। কোথাও শিক্ষার খরচ মেটাতে হিমশিম পরিবার। প্যারিসে পোড়া গাড়ির কঙ্কাল। মিলানে পুলিশের সঙ্গে সংঘর্ষ। মাদ্রিদ থেকে লিসবন, চত্বর জুড়ে প্রত...