Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইসলামাবাদে মক্কা চুক্তির বৈঠক শুরু আজ, আলোচ্য সূচিতে কী

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৫:০৪
শেয়ার করুন:
ইসলামাবাদে মক্কা চুক্তির বৈঠক শুরু আজ, আলোচ্য সূচিতে কী

চলতি বছরের গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। ছবি : রয়টার্স

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট ‘মক্কা প্যাক্ট’-এর গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হচ্ছে আজ শুক্রবার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দিনব্যাপী এই বৈঠকে ইয়েমেনে সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান সংঘাত গুরুত্ব পেতে পারে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে জোটের কার্যক্রম পরিচালনা, সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় এবং যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

জোটের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যান্ড ডিফেন্স কমিটির (এসপিডিসি) এটি তৃতীয় বৈঠক।

বৈঠকটিকে কেন্দ্র করে আজ ইসলামাবাদে সাধারণ ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার। জারি করা হয়েছে বিশেষ বিধিনিষেধ। পাশের শহর রাওয়ালপিন্ডির কিছু এলাকায়ও জারি রয়েছে সাধারণ ছুটি।

পাকিস্তানের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, বৈঠকে তিন দেশের রাজনৈতিক, প্রতিরক্ষা ও সামরিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের কাঠামো নির্ধারণ করা হবে। পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চূড়ান্ত করা এবং চুক্তি বাস্তবায়নের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেবেন। সৌদি আরবের দক্ষিণাঞ্চলে চলমান অস্থিরতা বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে।

তার ভাষ্য, ‘চুক্তি অনুযায়ী সৌদি আরবের ওপর যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি।’

গত জুলাইয়ে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত শুরু হলে গোষ্ঠীটি দেশটির বিভিন্ন শহর, তেল স্থাপনা ও জাহাজে হামলা শুরু করে। হুতিদের স্থাপনায়ও পাল্টা হামলা করছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এদিকে, গত ৭ আগস্ট তিন দেশ মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, সদস্য কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

শুক্রবারের এই বৈঠক নিয়ে খাজা আসিফ জানিয়েছেন, শুরুতে ঘন ঘন বৈঠকের প্রয়োজন হবে। আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় কাঠামো তৈরি করে জোটের কার্যক্রম এগিয়ে নেওয়াই এখন লক্ষ্য।

এর আগে গত ৫ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত এসপিডিসির সর্বশেষ বৈঠকে যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল।

এসপিডিসিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধানেরা অংশ নেন। এটিই জোটের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম।

সূত্র : ডন

আরও পড়ুন

মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান

১৮ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুন

‘ইরানকে নিয়ে মুসলিম বিশ্বের জন্য বিস্তৃত জোট হতে পারে মক্কা চুক্তি’

২৫ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুন

মক্কায় হামলা চালাইনি, পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে সৌদি: হুতি

১৬ সেপ্টেম্বর ২০২৬


সৌদি আরবপাকিস্তানতুরস্কমক্কা প্যাক্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন