Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০০:৫৮
শেয়ার করুন:
পাকিস্তানে সেনাপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ

সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে বিক্ষোভ করছেন পাকিস্তানের হাজারো মানুষ। দেশটির চার প্রদেশ ভেঙে ১২ বা ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাবের প্রতিবাদে চলতি সপ্তাহে করাচির রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ জনগণ। তাদের পরনে ছিল ঐতিহ্যবাহী আজরাখ চাদর ও টুপি।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনে এই বিক্ষোভের কথা জানানো হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত রবিবার বিক্ষোভের আয়োজন করেছিল করাচিতে জিয়ে সিন্ধু রাহবার কমিটি। এতে অংশ নেন জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এর আগে ১৭ নভেম্বর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি জোর করে সিন্ধু প্রদেশ ভাগ করার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এরপর থেকেই অসন্তোষ তীব্র হতে শুরু করে। চলমান উত্তেজনার ধারাবাহিকতায় ২৯ নভেম্বর আরও বড় পরিসরে বিক্ষোভের ডাক দিয়েছেন সিন্ধি জাতীয়তাবাদীরা।

পাকিস্তান টুডের বরাতে গতকাল মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, রবিবারের বিক্ষোভে সিন্ধু প্রদেশের বর্তমান সীমানা পরিবর্তনের বিরোধিতা করেন বক্তারা। তাদের বক্তব্য, সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। প্রদেশটির ভৌগোলিক সীমানা বা প্রশাসনিক কাঠামো নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জনগণের ইচ্ছা অনুযায়ী।

তারা বলেছেন, সিন্ধুর পরিচয় এর ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে জড়িত। একে শুধু প্রশাসনিক সুবিধার বিষয় হিসেবে বিবেচনা করা যায় না। নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবেরও বিরোধিতা করেন তারা।

বক্তারা শাহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন এমন কোনো সিদ্ধান্ত না নিতে, যা রাজনৈতিক উত্তেজনা বা প্রদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। তারা সতর্ক করে বলেছেন, জনগণের সম্মতি ছাড়া প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে সাংবিধানিক, আইনি ও গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ করা হবে। প্রয়োজনে প্রদেশ জুড়ে বিক্ষোভ করা হবে।

আসিম মুনিরের পরিকল্পনা

গত ৮ অক্টোবর প্রকাশিত দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনের মাধ্যমে প্রথম সেনাপ্রধান আসিম মুনিরের এমন পরিকল্পনার কথা সামনে আসে। পরিকল্পনা অনুযায়ী, এক ডজন বা তার বেশি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হতে পারে পাকিস্তানের চারটি প্রদেশকে। এই প্রদেশ চারটি হলো— পাঞ্জাব, সিন্ধ, খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান। তবে এখন পর্যন্ত এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সুশাসন নিশ্চিত করা, প্রশাসন বিকেন্দ্রীকরণ এবং নাগরিকদের আরও কাছে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ হিসেবে এমন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরা হয়েছে। তবে বিক্ষোভকারীদের আশঙ্কা, এটি বাস্তবায়ন হলে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক ক্ষমতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

ভুট্টোর বিরোধিতা

পাকিস্তানভিত্তিক জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ নভেম্বর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সতর্ক করে বলেছেন, জোর করে সিন্ধু প্রদেশ ভাগ করা হলে মানুষ অস্ত্র হাতে তুলে নেবে।

করাচি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘জোর করে প্রদেশ ভাগ করা হলে সমাজও বিভক্ত হয়ে পড়বে। ফলে শত্রুতা সৃষ্টি হবে, সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নেবে এবং রক্তপাত শুধু একজনের মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।’

তিনি আরও বলেছেন, জনগণের ইচ্ছা, সংবিধান ও আইন মেনে নতুন প্রদেশ গঠনের পক্ষে পিপিপি। জিও টিভি বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেছেন, ‘আমরা যে বিষয়ে বিরোধিতা করছি, তা হলো জোরজবরদস্তি ও বলপ্রয়োগ। আমরা জোর করে কোনো বিভাজন চাই না।’

বিলাওয়াল বলেছেন, সংবিধানেই নতুন প্রদেশ গঠনের প্রক্রিয়া নির্ধারণ করা আছে। তাই এ বিষয়ে গণভোটের প্রস্তাব দেওয়া মানে অসাংবিধানিক পদ্ধতি খোঁজা। তিনি উল্লেখ করেন, পাকিস্তানে অতীতেও অগণতান্ত্রিক উদ্দেশ্যে গণভোট আয়োজন করা হয়েছে।

সেনাপ্রধানফিল্ড মার্শালআসিম মুনিরপাকিস্তানবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ