যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা পেয়েছে নতুন মাত্রা। তেহরান সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানি তিনটি সূত্রের বরাতে জানা গেছে, ওই ফোনালাপে ট্রাম্পের প্রধান অনুরোধ ছিল, ইরানের ওপর নিজেদের প্রভাব কাজে লাগিয়ে দেশটিকে আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরাতে সহায়তা করা।ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে গত সপ্তাহে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানকে ‘যেকোনো ধরনের সহায়তা’ দেওয়া যেকো...