Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

যৌথ আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করেছে আজাদ কাশ্মীর সরকার

  • নির্বাচনের আগে উত্তেজনা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৪:৪০
যৌথ আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ করেছে আজাদ কাশ্মীর সরকার

আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) সরকার যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)-কে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছে। শুক্রবার অঞ্চলটির স্বরাষ্ট্র বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের প্রথম তফসিলে অন্তর্ভুক্ত করে।

সরকারের ভাষ্য অনুযায়ী, জেএএসি “সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত” এবং তাদের কার্যক্রম রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়, সংগঠনটি জনমনে ভয়ভীতি সৃষ্টি, ঘৃণা ছড়ানো এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।

এজেকে সন্ত্রাসবিরোধী আইন, ২০১৪-এর ধারা ১২ অনুযায়ী প্রেসিডেন্টের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংগঠনটি ‘জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি’, ‘জেএএসি’ ও ‘আওয়ামী অ্যাকশন কমিটি’ নামেও পরিচিত।

নিষেধাজ্ঞার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। জেএএসি আগামী ৯ জুন চাকা জ্যাম কর্মসূচির ডাক দিয়েছে। একই দিনে ২৭ জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে কর্তৃপক্ষের আশঙ্কা, আন্দোলনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

সংগঠনটির সাম্প্রতিক আন্দোলনের মূল দাবি হলো, আইনসভায় ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তানে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল করা। জেএএসি অভিযোগ করেছে, পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলো এসব আসন ব্যবহার করে মুজাফফরাবাদে সরকার গঠনে প্রভাব বিস্তার করে।

তবে বৃহস্পতিবার এজেকে আইনসভা ওই সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নেয় এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে অঞ্চলটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন লিয়াকত আলী মালিক ৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেল সরকারের কাছে অতিরিক্ত ১৪ হাজার সদস্য চেয়েছেন।

এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে, পরিস্থিতি অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ ইন্টারনেট ও মোবাইল ডাটা সেবা সাময়িকভাবে বন্ধ করতে পারে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জেএএসি আন্দোলনের সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। সে সময় শিক্ষা কার্যক্রম, অনলাইন ব্যবসা ও ফ্রিল্যান্সিং খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতির প্রভাব পড়েছে শিক্ষা খাতেও। আজাদ জম্মু ও কাশ্মীর বিশ্ববিদ্যালয় ৮ জুন থেকে শুরু হওয়ার কথা থাকা স্প্রিং-২০২৬ সেমিস্টারের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে এজেকের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। আন্দোলন, নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা অঞ্চলটিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

আজাদ কাশ্মীরএজেকেজেএএসিযৌথ আওয়ামী অ্যাকশন কমিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!