আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) সরকার
যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি)-কে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছে। শুক্রবার
অঞ্চলটির স্বরাষ্ট্র বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের
প্রথম তফসিলে অন্তর্ভুক্ত করে।
সরকারের ভাষ্য অনুযায়ী, জেএএসি
“সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত” এবং তাদের কার্যক...