Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানে ‘কমেছে’ সন্ত্রাসী হামলা, আফগানিস্তান ঘিরে ভারতের সঙ্গে উত্তেজনা

ডন
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২০:২১
শেয়ার করুন:
পাকিস্তানে ‘কমেছে’ সন্ত্রাসী হামলা, আফগানিস্তান ঘিরে ভারতের সঙ্গে উত্তেজনা

মে মাসের তুলনায় জুনে হামলা প্রায় ১৬ শতাংশ কম- রয়টার্স

জুন মাসে পাকিস্তানে সামগ্রিক সন্ত্রাসী হামলা ও রাষ্ট্রবিরোধী সহিংসতার ঘটনা কমেছে বলে জানিয়েছে ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিকস)। তবে একই সময়ে দেশটি একাধিক উচ্চ-প্রভাবসম্পন্ন হামলার মুখোমুখি হয়েছে। এরই মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা।

পিকসের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের ১২৮টি হামলার তুলনায় জুনে হামলা হয়েছে ১০৮টি, যা প্রায় ১৬ শতাংশ কম। জুনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। মাসজুড়ে মোট নিহত ২৬২ জনের মধ্যে এ সংখ্যাই সবচেয়ে বেশি। এ ছাড়া নিহত হয়েছেন ৫২ জন বেসামরিক নাগরিক ও ২৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

মে মাসের তুলনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যু ৬২ শতাংশ এবং বেসামরিক নাগরিকের মৃত্যু ২৭ শতাংশ কমেছে। আহতের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। একই সময়ে অপহরণের ঘটনা অর্ধেকে নেমে এসেছে। মে মাসে ৫৪ জন অপহৃত হলেও জুনে এ সংখ্যা ছিল ২৭। এ সময় অন্তত ২৭ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জুনে অন্তত চারটি আত্মঘাতী হামলা হয়েছে, যার মধ্যে তিনটি ছিল গাড়িবোমা হামলা। ২৭ জুন করাচিতে সিন্ধ রেঞ্জার্সকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হন।

এদিকে গত রবিবার রাতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থল অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা ও নিরাপদ ঘাঁটিতে লক্ষ্যভিত্তিক হামলা চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে ২৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে ইসলামাবাদের দাবি।

এই অভিযানের নিন্দা জানিয়ে ভারত এটিকে ‘স্পষ্ট আগ্রাসন’ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘সরাসরি হুমকি’ বলে অভিহিত করে। তবে পাকিস্তান ভারতের অভিযোগকে ‘হাস্যকর’ ও ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি দাবি করেন, আন্তর্জাতিক আইনের আলোকে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভারত আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিয়ে আসছে। যদিও এ অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করে ভারত।

প্রদেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বেলুচিস্তানে হামলা ৩১ শতাংশ কমে ৪৯টিতে নেমে এসেছে। তবে খাইবার পাখতুনখোয়ার মূল অংশে এবং সিন্ধে হামলা বেড়েছে। পাঞ্জাবে জুনে মাত্র একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদ, আজাদ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানে কোনো জঙ্গি হামলার খবর পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে পাকিস্তানে মোট ২ হাজার ১৬৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪৪২ জন সন্ত্রাসী, ৪০৪ জন বেসামরিক নাগরিক এবং ৩০৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। আহত হয়েছেন আরও ১ হাজার ১৩৭ জন।

পাকিস্তান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, আফগান ভূখণ্ডে থাকা জঙ্গি ঘাঁটি থেকেই দেশটিতে হামলা চালানো হয় এবং কাবুলের তালেবান প্রশাসন এসব ঘাঁটি নির্মূলে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এই প্রেক্ষাপটে সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান এবং তা নিয়ে ভারতের সঙ্গে নতুন বাকযুদ্ধ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।

পাকিস্তানসন্ত্রাসী হামলাআফগানিস্তানভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই