Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ১, ভোট চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৫:২৮
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচনী সহিংসতায় নিহত ১, ভোট চুরির অভিযোগ

সংগৃহীত ছবি

পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রথম ধাপের নির্বাচন। মিরপুর ডিভিশনের ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এদিন। নির্বাচন ঘিরে উঠেছে সহিংসতা ও ভোট চুরির অভিযোগ। জানা গেছে, সহিংসতায় নিহত হয়েছেন একজন। নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দাবি করেছে, নিকিয়াল এলাকায় তাদের কর্মী মুখতার ইউনুস পিএমএল-এন প্রার্থী সরদার উমাইর নায়েমের সমর্থকদের গুলিতে নিহত হয়েছেন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এ ঘটনার নিন্দা করে বললেন, ‘আমার কর্মী শহীদ হয়েছেন। প্রশাসন কোথায়? নির্বাচন কমিশন কী করছে?’

তিনি জানান, পিএমএল-এন পার্টির অস্ত্র প্রদর্শনের ভিডিও আগেই সামনে এসেছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

মিরপুর ডিভিশনের কমিশনার রাজা তাহির মুমতাজ নিশ্চিত করে বললেন, সহিংসতার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে নিহতের বাবাসহ আরও দুই জন।

পিপিপি ও পিএমএল-এন উভয় দলই একে অপরের বিরুদ্ধে ভোট কেন্দ্রে হস্তক্ষেপ, ভয়ভীতি প্রদর্শন ও ভোট চুরির অভিযোগ তুলেছে। কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ ও সহিংসতার কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধও হয়ে যায়। একটি ব্যালট বাক্স পোড়ানোর খবরও পাওয়া গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ পিপিপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ হাজার পুলিশ ও দুই হাজার ১০০ সেনা মোতায়েন করা হয়েছিল।

এখন পর্যন্ত প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে মিরপুর ডিভিশনের ১৩ আসনের মধ্যে পিএমএল-এন ৯টিতে জয় পেয়ে পিএমএল-এন এগিয়ে আছে। পিপিপি বাকি ৪টি আসনে জয় পেয়েছে বলে জানা গেছে।

এর আগে ২০২১ সালের সর্বশেষ নির্বাচনে ৬টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান পিএমএল-এন। সে সময় ২৬টি আসন পেয়ে জয়লাভ করেছিল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই)।

জম্মু ও কাশ্মিরের নির্বাচন ৩ ধাপে অনুষ্ঠিত হবে। ২ আগস্ট মুজাফফারবাদ ডিভিশনে দ্বিতীয় ধাপ এবং ১০ আগস্ট রাওয়ালকোট ডিভিশনে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ভোট।

জম্মু-কাশ্মিরপাকিস্তাননির্বাচনসহিংসতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!