Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অতিরিক্ত পরিমাণ পেটের বায়ু ত্যাগের অভিযোগে বাসা ছাড়ার নোটিশ, আদালতে কানাডিয়ান দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৫
শেয়ার করুন:
অতিরিক্ত পরিমাণ পেটের বায়ু ত্যাগের অভিযোগে বাসা ছাড়ার নোটিশ, আদালতে কানাডিয়ান দম্পতি

কানাডিয়ান সমকামী সম্পতি এসই গ্রুমেট ও স্যাম ক্রুগার। ফাইল ছবি / সংগৃহীত

বাড়িওয়ালার অভিযোগ, ঘরে ধূমপান করেন ভাড়াটেরা। আর ভাড়াটেদের দাবি, ধোঁয়া নয়, তাদের পেটের গ্যাসই নাকি বাড়ির বাতাসের মান খারাপ করছে! এমন অদ্ভুত অভিযোগে বাসা থেকে উচ্ছেদের মুখে পড়েছেন কানাডার এক দম্পতি। শেষ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত।

টরন্টোর বাসিন্দা এসই গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। ‘ক্রিপি বয়েজ’ নামে পরিচিত এই যুগল সমলিঙ্গের সম্পর্কের পাশাপাশি ভৌতিক ও হাস্যরসাত্মক পরিবেশনা করেন। গত ২৯ অক্টোবর শহরের বাড়িওয়ালা ও ভাড়াটে বোর্ডের শুনানিতে তারা উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়েছেন।

একটি রূপান্তরিত দ্বিতল বাসার নিচতলা ও বেসমেন্টে থাকতেন তারা। বাড়ির ওপরের তলায় থাকেন বাড়িওয়ালা। দম্পতির দাবি, বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে ঘরের ভেতরে ধূমপানের অভিযোগ তুলেছেন। কিন্তু বাড়ির বাতাসের মান পর্যবেক্ষণকারী যন্ত্রে ধোঁয়ার উপস্থিতি নয়, বরং তাদের শরীর থেকে নির্গত গ্যাসের কারণেই দূষণের মাত্রা বাড়ছে।

নিজেদের তহবিল সংগ্রহের ওয়েবসাইট গোফান্ডমিতে দম্পতি লিখেছেন, ‘অতিরিক্ত বায়ু ছাড়ার কারণে আমাদের অন্যায়ভাবে বাসা থেকে উচ্ছেদ করা হচ্ছে। সত্যি বলছি, এটা কোনো কৌতুক নয়। ইশ, যদি কৌতুক হতো!’

তাদের অভিযোগ, বাড়িওয়ালা ব্যক্তিগত প্রয়োজনে বাসা খালি করার কথা বলে উচ্ছেদের উদ্যোগ নিয়েছেন। তবে এর পেছনে ভাড়াটে হিসেবে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা এবং বাতাসের মান নিয়ে বাড়িওয়ালার ভুল ধারণা কাজ করছে বলে মনে করেন তারা।

দম্পতি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর স্যুটকেস নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর পর এই বাসাটিকে তারা নিজেদের স্থায়ী ঠিকানা ভেবেছিলেন। একেকটি কাজের সূত্রে একেক জায়গায় থাকা, কখনো এয়ারবিএনবি, কখনো অন্যের বাসা ভাড়া নিয়ে দিন কাটছিল তাদের। ধীরে ধীরে ভবিষ্যতের ঘরের জন্য জিনিসপত্রও জমাচ্ছিলেন।

কিন্তু প্রায় ১০ মাস আগে পরিস্থিতি বদলে যায়। ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের ফুসফুসের সমস্যায় ভোগা বাড়িওয়ালা জানান, নিজের বাসার বাতাসের মান পরীক্ষা করছেন তিনি। বাড়ির বায়ু চলাচলের নালি একই হওয়ায় বিষয়টি ভাড়াটেদেরও জড়িয়ে পড়ে।

দম্পতি জানান, বাতাসে উদ্বায়ী জৈব যৌগের (ভিওসি) মাত্রা বাড়ার কারণ খুঁজতে তারা নানা পরীক্ষা করেছেন। গৃহস্থালি যন্ত্রপাতি কিংবা ঘরের সুগন্ধি থেকে এর কারণ পাওয়া যায়নি। পরে বাড়িওয়ালাকে একজন বিশেষজ্ঞ দিয়ে বাতাস পরীক্ষা করানোর অনুরোধ জানান তারা। কিন্তু খরচের কথা বলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বাড়িওয়ালা।

আরও পড়ুন

কানাডার ভিসা জালিয়াতি চক্রে ৫ বাংলাদেশি!

২৫ অক্টোবর ২০২৬

এরপর জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, শরীরের স্বাভাবিক কিছু কার্যকলাপের কারণেও ভিওসির মাত্রায় পরিবর্তন হতে পারে। বিশেষ করে রাতের বেলায় বাতাসের মানের যে অবনতি হচ্ছিল, তার কারণ হিসেবে নিজেদের পেটের গ্যাসকেই সন্দেহ করতে শুরু করেন তারা।

দম্পতির ভাষায়, ‘পেটের গ্যাস! এটা পেটের গ্যাসই। আর কিছু হতে পারে না।’

আইনি লড়াইয়ের খরচ জোগাতে এরই মধ্যে অনুদান সংগ্রহ শুরু করেছেন তারা। তিন মাসের সফর শেষ করার পাশাপাশি এ পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ কানাডীয় ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ ২৬ হাজার রুপি) তুলেছেন।

তবে শেষ পর্যন্ত পেটের গ্যাসের অভিযোগে বাসা ছাড়তে হবে কি না, সেই সিদ্ধান্ত এখন বাড়িওয়ালা ও ভাড়াটে বোর্ডের শুনানির ওপর নির্ভর করছে।

সূত্র : এনডিটিভি

কানাডাকানাডিয়ান দম্পতিবাসা ছাড়ার নোটিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক